শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
বাড়তে পারে উত্তর-পূর্বাঞ্চলের নদীর পানি, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ‘আয়নাঘর’ বিগত সরকারের ‘ফ্যাসিবাদী’ চরিত্রের চরম বাস্তবতা: চিফ প্রসিকিউটর বৃষ্টির আশায় তামিলনাড়ুতে মুসল্লিদের বিশেষ নামাজ ও মোনাজাত! জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন ৫ আগস্ট ‘নৈতিকতা, আদর্শ, সততা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে হবে’ প্রচণ্ড গরম জাহান্নামের কথা স্মরণ করিয়ে দেয়: মসজিদে নববীর খতিব বিকেএমের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় অধিবেশন চলছে মক্কায় বাঙালি নারী প্রতিষ্ঠিত প্রথম কওমি মাদরাসা! দুই প্রতিষ্ঠানে ‘যে গল্পে ঈমান জাগে’ গ্রন্থের মোড়ক উন্মোচন দৃষ্টির হেফাজত ঈমানের নূর ও অন্তরের প্রশান্তির উৎস: মসজিদে হারামের খতিব

শুকরানা মাহফিল বাস্তবায়নে হাইআতুল উলয়ার ব্যাপক প্রস্তুতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সোহরাওয়ার্দী উদ্যানে ৪ নভেম্বরের শুকরানা মাহফিল বাস্তবায়নে আল-হাইআতুল উলয়া ব্যাপক প্রস্তুত গ্রহণ করেছে। আল-হাইআতুল অধীন কোনো কোনো বোর্ড ইতোমধ্যে মাদরাসা প্রধানদের নিয়ে বৈঠক সম্পন্ন করেছে।

৩০ অক্টোবর মঙ্গলবার ঢাকার মতিঝিলের পীরজঙ্গী মাজার মাদরাসায় ঢাকা ও ঢাকার আশেপাশের মাদরাসার প্রায় আড়াই হাজার মুহতামিম প্রস্তুতিমূলক সভায় যোগদান করবে।

শুকরানা মাহফিলে সভাপতিত্ব করবেন হাইআতুল উলইয়ার চেয়ারম্যান আল্লামা আহমদ শফি। প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মাহফিলে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁনকেও বিশেষ অতিথি হিসাবে দাওয়াত করা হবে।

৪ নভেম্বর রবিবার বেলা ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে এ শুকরানা মাহফিল শুরু হবে।

সারাদেশ থেকে আলেম-উলামা, মাদরাসার ছাত্র, শিক্ষক, মসজিদের ইমাম ও ইসলামপ্রিয় জনতা মাহফিলে অংশ নেবেন।

আল-হাইআতুল উলয়ার দপ্তর সম্পাদক মাওলানা মু. অছিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবারের প্রস্তুতিমূলক সভায় বৃহত্তর ঢাকার মুহতামিমগণ ছাড়াও উপস্থিত থাকবেন আল-হাইআতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা নূরুল ইসলাম, মুফতি রুহুল আমিন, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা মুহিব্বুল হক, মাওলানা মুহসিনুদ্দিন, মাওলানা আরশাদ রাহমানী, মাওলানা ইউনুস, মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা আবদুল হামিদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুফতি জসীমুদ্দিন, মুফতি নূরুল আমিন, মাওলানা ওবায়দুর রহমান মাহবুব, মাওলানা মুশকাত আহমদ, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আবদুল খালেক, মাওলানা নূরুল হুদা ফয়েজী, মাওলানা বাহাউদ্দিন যাকারিয়া, মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী ও মাওলানা মু. অছিউর রহমান প্রমুখ।

একদিন এগিয়ে আলেমদের শুকরিয়া মাহফিল ৪ নভেম্বর

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ