শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ফিলিস্তিনে ২০ হাজার অবৈধ বসতি নির্মাণ করবে ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দীর্ঘদিন যাবৎ ফিলিস্তিন দখলের জোর কোশেশ করছে ইহুদীবাদী ইরসায়েল। এবার তারা ফিলিস্তিনের পশ্চিম তীরে আরো ২০ হাজার অবৈধ বসতি স্থাপন করার অনুমোদন দিয়েছে।

ইসরায়েলর ভূমি দখলের নীতির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হয়েছে প্রস্তাব। আন্তর্জাতিক  এ মতামতের পাত্তা না  দিয়ে এ উদ্যোগ নিয়েছে তেল আবিব। খবর পার্সটুডের।

যেসব এলাকার ঐতিহাসিক ও কৌশলগত বিশেষ গুরুত্ব রয়েছে  শুধু সেসব এলাকায় ইসরায়েলএই বসতি স্থাপন করতে যাচ্ছে ।

ইসরায়েলের গৃহায়ণ ও নির্মাণমন্ত্রী উয়োভ গালান্ত বলেন, জেরুজালেম বা বায়তুল মুকাদ্দাস এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করার জন্য আমাদেরকে প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

১৯৬৭ সালে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের যুদ্ধ হয়। ছয় দিনের  এ যুদ্ধের সময় ইহুদিবাদী ইসরায়েল দখল করে নেয় ফিলিস্তিণের  পশ্চিম তীর ও পূর্ব বায়তুল মুকাদ্দাস।

পরবর্তী সময়ে ইসরায়েল পূর্ব বায়তুল মুকাদ্দাসকে নিজের ভূখণ্ড বলে দাবী করে। তবে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলের এই পদক্ষেপ  এবং দাবীর পক্ষে স্বীকৃতি কখনো-ই  দেয়নি ।

আরো পড়ুন- ৭ বছরে নেপালে ১৫টি প্লেন বিধ্বস্ত


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ