রবিবার, ১৮ অক্টোবর ২০২৬ ।। ২ কার্তিক ১৪৩৩ ।। ৭ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ শুরু হচ্ছে নতুন কুঁড়ি জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা, পুরস্কার সাড়ে ১৩ লাখ টাকা হিন্দু-মুসলিম ঐক্য জোরদারে মাঠপর্যায়ে কাজ করতে হবে: আসজাদ মাদানি নতুন প্রজন্মকে হাদিস অধ্যয়নে আগ্রহী করতে ‘হাসানাহ হাদিস অলিম্পিয়াড ২০২৭’ সিলেট জেলা দক্ষিণ জমিয়তের ত্রিবার্ষিক কাউন্সিল সম্পন্ন তাকওয়াই দুনিয়া-আখেরাতের সফলতার পথ: মসজিদে নববীর খতিব ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর কিশোরগঞ্জ জেলা কমিটি গঠন শিশুর অতিরিক্ত জেদ ও রাগ নিয়ন্ত্রণে কী আমল করবেন? সৌদিতে আরও ৫ জনের মৃত্যুদণ্ড কার্যকর

যেভাবে সরিয়ে নেয়া হয় খাসোগির লাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতিদিন জামাল খাসোগি হত্যাকাণ্ড নিয়ে নতুন নতুন তথ্য প্রকাশ হলেও এখনো জানা যায়নি তার লাশের কী পরিণতি হয়েছিল। তুর্কি কর্মকর্তারা মনে করছেন,  মোহাম্মাদ বিন সালমানের এক দেহরক্ষী জামাল খাসোগির লাশ তুরস্কের বাইরে নিয়ে যান। সূত্র: আল-জাজিরা।

রিপোর্টে বলা হয়েছে, মাহের আবদুল আজিজ মুতরিব নামের ওই দেহরক্ষীকে একটি বড় ব্যাগ নিয়ে যেতে দেখা গেছে বলে জানা যায়। ইস্তাম্বুলের আতাতুর্ক বিমান বন্দরের ভিআইপি লাউঞ্জ দিয়ে সে তল্লাশি ছাড়াই পার হয়ে যায়।

মখমলি মাফলার

এদিকে তুরস্কের এনটিভি চ্যানেল সোমবার জানায়, ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটের পাঁচ কর্মকর্তা এই ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে তদন্ত কর্মকর্তাদের কাছে সাক্ষ্য দিয়েছে। এছাড়া কনস্যুলেটের আরো ২০ কর্মী কৌশুলিদের কাছে এই ঘটনার বিষয়ে সাক্ষ্য দিয়েছে গত সপ্তাহে। আর সিএনএন তুর্ক চ্যানেল জানায়, সব মিলিয়ে কনস্যুলেটের ৪৫ কর্মীর সাক্ষাৎকার নেয়া হবে।

এদিকে সৌদি আরবের জ্যেষ্ঠ এক সরকারি কর্মকর্তা রোববার রয়টার্সকে বলেন, ‘২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরেই শ্বাসরোধ করে খাসোগিকে হত্যা করা হয়। দেশে ফিরিয়ে নেয়ার জন্য তাকে বোঝানো হচ্ছিল। কথা না শোনায় হত্যা করা হয়েছে।’ পরে লাশ এক তুর্কি সহযোগীর কাছে দিয়ে দেন বলেও জানান ওই কর্মকর্তা।

এদিকে খাসোগি হত্যাকাণ্ড নিয়ে নতুন করে বিবৃতি দিয়েছে সৌদি আরব। সৌদি পররাষ্টমন্ত্রী আদলে আল জুবায়ের বলেছেন খাসোগি হত্যাকাণ্ড ‘বড় ও মারাত্মক ধরনের ভুল’ তবে এ ঘটনার সাথে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের কোন ধরনের সম্পর্ক নেই।

আরো পড়ুন-  যুক্তরাজ্যের স্কুলগুলোতে জনপ্রিয় হয়ে ওঠছে হিজাব
প্রধানমন্ত্রীর সঙ্গে আল্লামা আহমদ শফীর সাক্ষাৎ সন্ধ্যায়


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ