শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

খাশোগির মৃত্যু; সৌদি সম্মেলন বর্জন করছে বিভিন্ন দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি রাজ পরিবারের সমালোচ ও সাংবাদিক জামাল খাশোগির রহস্যজনক অন্তর্ধানকে কেন্দ্র করে বিভিন্ন দেশের মন্ত্রীরা এখন রিয়াদে আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য একটি বিশাল বিনিয়োগ সম্মেলন বর্জন করতে শুরু করেছেন। খবর বিবিসির

ব্রিটেনের বাণিজ্যমত্রী লিয়াম ফক্স এবং ফরাসি ও ডাচ অর্থমন্ত্রী এরই মধ্যে ঘোষণা করেছেন, তারা সৌদির ওই সম্মেলনে যোগ দিতে আগ্রহ হারিয়েছেন।

এই বিনিয়োগ সম্মেলনকে ‘ডাভোস ইন দ্য ডেজার্ট’ অর্থাৎ মরুভূমির ডাভোস উন্নয়ন সম্মেলন বলে অভিহিত করা হয়। এ সম্মেলন থেকে বড় দেশগুলো মুখ ফিরিয়ে নিলে বড় রকমের বিপদে পড়তে পারে সৌদি।

সৌদি সম্মেলন যুবরাজ মুহাম্মদ বিন সালমানের বিভিন্ন অর্থনৈতিক সংস্কার কর্মসূচির একটি শোকেস ইভেন্ট। কিন্তু বিশ্বের বাণিজ্য, মিডিয়া বা প্রযুক্তি জগতের বহু দিকপালই এখন এই সম্মেলন থেকে সরে দাঁড়াচ্ছেন।

ওদিকে, নিখোঁজ সৌদি সাংবাদিক জামাল খাশোগির সম্ভাব্য হত্যাকাণ্ড সম্পর্কে তুরস্কের কাছ থেকে তথ্য প্রমাণ চেয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আর এর তদন্ত শেষ করতে যুবরাজকে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

খাশোগি হত্যার তদন্ত শেষ করতে ৭২ ঘন্টার আল্টিমেটাম

ভিডিও গেমসের মতো হত্যা যাদের নেশা; খাশোগিকে নিয়ে তাদের এতো আহাজারি কেন?

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ