বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৪ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
স্বর্ণের দামে ফের পতন, ভরিতে কমল ৩ হাজার ২৬৬ টাকা যুদ্ধবিরতির মধ্যেই গাজায় ইসরায়েলি বাহিনীর অনুপ্রবেশ ও হামলা হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ৩ তেলবাহী জাহাজে আগুন ময়মনসিংহ ইসলামি বইমেলা পরিদর্শনে সিটি প্রশাসক, কিনলেন বই আওয়ামী অপশক্তির তৎপরতা রোধে কঠোর পদক্ষেপ চায় খেলাফত মজলিস আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে শরীয়তপুরে বিকেএমের মতবিনিময় আজ আওয়ার ইসলামের সিরাত সেমিনার, পুরস্কার পাচ্ছেন ৭৫ বিজয়ী মসজিদুল হারামে শিশুর স্ট্রলার প্রবেশে ৫ প্রবেশপথ, অনুমতি যেখানে মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী

ইসরাইলকে রুখতে ফিলিস্তিনিদের পাল্টা হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজায় ইসরাইলের সম্ভাব্য হামলা মোকাবেলার প্রস্তুতি নিয়েছে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলো। বুধবার রাতে এক যৌথ বিবৃতিতে সংগঠনগুলোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সংগঠনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, প্রতিরোধকামীরা সব সময় ফিলিস্তিনকে রক্ষায় সোচ্চার রয়েছে এবং তাদের অস্ত্র শত্রুদের দিকে তাক করা আছে।

মাদরাসা শিক্ষকদের বেতন; সুখ দুঃখের ঘর সংসার

নিজেদের বাপদাদার ভিটেমাটিতে ফেরার দাবিতে চলমান গণআন্দোলনের প্রতি প্রতিরোধ সংগঠনগুলোর সমর্থন অব্যাহত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

এর আগে নিজ জায়গা-জমিতে ফেরার এই আন্দোলন বন্ধ না হলে গাজায় সর্বাত্মক হামলা চালানো হবে বলে ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী হুমকি দেয়। এ হুমকির প্রেক্ষিতে প্রতিরোধ সংগঠনগুলো এমন প্রতিক্রিয়া জানালো।

গত ৩০ মার্চ থেকে নিজেদের ভিটেমাটিতে ফেরার দাবিতে গণবিক্ষোভ শুরু করেছে ফিলিস্তিনিরা, তখন থেকে গাজার অধিবাসীরা প্রতি শুক্রবার এ বিক্ষোভ করে আসছে।

ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে অনুষ্ঠিত এ ধারাবাহিক বিক্ষোভে এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে অন্তত ৫০ জন নিহত হয়েছিলেন বিক্ষোভ শুরুর দিন ৩০ মার্চ।

গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত ২৫

-আরআর