বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

তুরস্ক ইদলিবে কোনো যুদ্ধ চায় না: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিপ এরদোগান বলেছেন, তুরস্ক ইদলিবে কোনো যুদ্ধ চায় না। খবর তুর্কি গণমাধ্যম ডেইলি সাবাহর।

গত বছর কাজাখস্তানের রাজধানী আস্তানায় তুরস্কের উদ্যোগে সিরিয়ার গৃহযুদ্ধের বিষয়ে যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়েছিল, তা মানতে সব পক্ষকে আহ্বান করেছেন এরদোগান।

উল্লেখ্য, আস্তানা শান্তি আলোচনায় সিরিয়া প্রেসিডেন্ট বাশার আল আসাদ এবং আসাদ বিদ্রোহীরা একসঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এছাড়া আস্তানা শান্তি আলোচনায় ইরান ও রাশিয়াও অংশ নিয়েছিল।

সিরিয়ার বিভিন্ন প্রদেশে আসাদের সরকারি বাহিনী কর্তৃক পরাজিত হয়ে দেশটির উত্তর-পশ্চিমের ইদলিব প্রদেশে জড়ো হয়েছে বিদ্রোহীরা।

সম্প্রতি ইরান ও রাশিয়ার সহযোগিতায় সেখানে চূড়ান্ত হামলার প্রস্তুতি নিয়েছে আসাদ বাহিনী।

প্রায় ৩০ লাখ সিরিয়ার নাগরিক প্রদেশটিতে বাস করেন। ধারণা করা হচ্ছে, ইদলিবে হামলা হলে জানমালের ব্যাপক ক্ষতি হবে।

এছাড়া ইদলিবে হামলা হলে তুরস্কের দিকে নতুন করে শরণার্থী স্রোত দেখা যেতে পারে বলে আশঙ্কায় আছে দেশটি।

আপনার ব্যবসাকে সহজ করুন। – বিস্তারিত জানুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ