বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

ইরান-সিরিয়া প্রতিরক্ষা চুক্তি সই; ইসরায়েলের পথ কোথায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: সিরিয়ায় ইরানি সেনা উপস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র-ইসরাইলের আপত্তি উপেক্ষা করে সিরিয়া ও ইরান প্রতিরক্ষা এবং কৌশলগত সহযোগিতা চুক্তি সই করেছে।

সিরিয়া সফররত ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি ও সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আলী আবদুল্লাহ আইয়ুবের মধ্যে রোববার এ চুক্তি সই হয়েছে।

চুক্তি সইয়ের পর জেনারেল হাতামি জানান, নতুন চুক্তি অনুসারে দ্বিপক্ষীয় উপস্থিতি, অংশগ্রহণ এবং সহযোগিতার বিষয়গুলো নির্ধারণ করা হবে।

জেনারেল হাতামি বলেন, যুদ্ধের সময় পেছেনে ফেলে সিরিয়া এখন পুনর্গঠনের যুগে প্রবেশ করেছে এবং সেই প্রক্রিয়ায় তেহরান গঠনমূলক ভূমিকা পালন করবে।

সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেন, ইরানের সঙ্গে সহযোগিতার মধ্য দিয়ে আমরা আমাদের জাতীয় স্বার্থ রক্ষা করব এবং কোনো পক্ষ বা দেশকে তেহরানের সঙ্গে দামেস্কের সম্পর্ক ক্ষতিগ্রস্ত করতে দেব না।

এদিকে সিরিয়ায় ইরানি সেনা উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ঘোর আপত্তি জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় ইরানি সেনারা থাকলে সেখানে যুক্তরাষ্ট্রের সেনারাও থাকবে বলে ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী।

সূত্র: আল-জাজিরা

আরো পড়ুন–

সিরিয়ার গৃহযুদ্ধে অংশ নিয়েছে ৬৩ হাজারের বেশি রুশ সেনা
প্রিয়নবির স্মৃতি বিজড়িত মসজিদে নামিরা থেকে হজের খুতবা
মসজিদে নববীর অদূরে ঐতিহাসিক ৩ মসজিদ

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

এটি/আওয়ার ইসলাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ