বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

কেলালার বন্যার্তদের পাশে থাকার আশ্বাস ইমরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের কেরালার বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সদ্য নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি ট্যুইটের মাধ্যমে বলেছেন পাকিস্তানের মানবিকতা এখন ভারতের বন্যার্তদের সঙ্গে। যেকোনও সাহায্যের জন্য প্রস্তুত পাকিস্তান।

দেশের ২২ তম প্রধানমন্ত্রী ইমরান বৃহস্পতিবার বিকেলে ট্যুইটটি করেন।

ট্যুইটে পাক প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সাধারণ মানুষের পক্ষ থেকে এই বার্তা যাচ্ছে ভারতের কাছে। আমরা প্রার্থনা জানাচ্ছি খুব দ্রুত যেন এই কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে কেরালা।

প্রসঙ্গত গত ১০০ বছরে এমন বন্যা দেখেনি কেরালা। বন্যা ও ধসে মৃতের সংখ্যা ৩৫০ ছাপিয়ে গেছে। বাস্তুহারা হাজার হাজার মানুষ।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ