মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হরমুজ প্রণালি পরিচালনা করবে তেহরান: কলিবফ আগামী ৫ দিন বৃষ্টির আভাস প্রখ্যাত ক্বারী আবু রায়হানের ওপর হামলা, অভিযোগের তির জামায়াতের দিকে ‘ডোনাল্ড ট্রাম্প’-কে সাভারে স্থানান্তর, অবস্থা পর্যবেক্ষণ করবে ১৩ সদস্যের কমিটি ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র হজ শেষে দেশে ফিরলেন ৬৩ হাজার ৭৮৩ হাজি  ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান

মুম্বাইয়ে বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে একটি বহুতল আবাসিক ভবনে আগুন লেগে ৪ জন মারা গেছেন, আহত হয়েছেন আরও ১৬ জন। মৃতদের মধ্যে তিন জন পুরুষ ও একজন নারী। ভবনটির উপরেরতলায় এখনও বেশ কয়েকজন বাসিন্দা আটকে আছেন বলে জানা গেছে। আগুন নেভানোর পাশাপাশি আটকে পড়া বাসিন্দাদের নিরাপদে বের করে আনতে চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। খবর আনন্দবাজার।

হিন্দমাতা সিনেমা হলের পাশেই ক্রিস্টাল টাওয়ার। ভবনটি থেকে ক্রেনের সাহায্যে উদ্ধারকাজ চলছে। স্থানীয় কেইএম হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

মুম্বইয়ের পারেল এলাকায় এই ভবনটির চারপাশ এখন আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে গেছে। অগ্নিকাণ্ডটিকে ‘লেভেল ৪’ মাত্রার বলে জানিয়েছে দমকল। লিফটে দমবন্ধ হয়ে মারা গেছেন দু’জন।

দমকল সূত্রে জানা যায়, বহুতল আবাসিক ভবনের নয় আর দশ নম্বর তলায় প্রথমে আগুন লাগে। সকাল সাড়ে আটটার দিকে আগুন লাগে। তারপর তা দ্রুত আশেপাশে ছড়াতে শুরু করে।

একটি ক্রেনের সাহায্যে উপরের তলাগুলোতে আটকে পড়া মানুষদের উদ্ধার করা হচ্ছে। এখনও পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করেছে দমকল। ভেতরে আটকে থাকা মানুষের সংখ্যা নির্দিষ্ট করে জানাতে পারেনি স্থানীয় প্রশাসন। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে দমকলের ২০টি ইঞ্জিন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ