শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় পৌনে ৮ কোটি টাকা পেলো ৪৯৬ হাসপাতাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসায় সাত কোটি ৮২ লাখ টাকা পেলো ৪৯৬টি সরকারি হাসপাতাল।

দেশের সরকারি হাট-বাজারের ইজারালব্ধ আয়ের ৪ শতাংশ অর্থের তহবিল থেকে হাসপাতালগুলোকে বরাদ্দ দিয়ে আদেশ জারি করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। হাট-বাজার ইজারা নীতিমালা অনুযায়ী, আয়ের ৪ শতাংশ মুক্তিযোদ্ধাদের কল্যাণে ব্যয় করতে হবে।

গত ২২ জুলাই মুক্তিযোদ্ধাদের সবপর্যায়ের সরকারি হাসপাতালে বিনামূল্যে বা স্বল্পমূল্যে চিকিৎসা সুবিধা দিতে স্বাস্থ্যসেবা বিভাগ এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চুক্তি অনুযায়ী উপজেলা, জেলা, বিভাগীয় ও বিশেষায়িত সরকারি হাসপাতালে আগেই অর্থ বরাদ্দ দিয়ে রাখবে সরকার। এসব হাসপাতালে মুক্তিযোদ্ধারা ৫০ হাজার টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।

সেই চুক্তি অনুযায়ী এখন হাসপাতালগুলোকে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে।

১৪টি বিশেষায়িত হাসপাতালকে তিন কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এক্ষেত্রে হাসপাতালগুলোকে সর্বোচ্চ ৩০ লাখ টাকা ও সর্বনিম্ন ১৫ লাখ টাকা দেয়া হয়েছে।

১০টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালকে পাঁচ লাখ টাকা করে মোট ৫০ লাখ টাকা দেয়া হয়েছে। ৫১টি জেলা সদর হাসপাতালকে ৭৬ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। প্রতিটি জেলা সদর হাসপাতাল দেড় লাখ টাকা করে পেয়েছে।

৪২১টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে তিন কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা দেয়া হয়েছে। এক্ষেত্রে ৫০ থেকে এক লাখ টাকা দেয়া হয়েছে।

ব্যবসার হিসাব নিকাশ এখন হাতের মুঠোয়- ক্লিক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ