শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

গুজব ছড়ানোর অভিযোগে আটক ফারিয়া ৩ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ধানমণ্ডির নার্ডি বিন কফি হাউসের মালিক ফারিয়ার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ছাত্র আন্দোলন নিয়ে ফেসবুকে উসকানিমূলক পোস্ট ও গুজব ছড়ানোর অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার তাকে ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকীর আদালতে হাজির করে পুলিশ।

এ সময় রাজধানীর হাজারীবাগ থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানা গেছে।

হাজারীবাগ থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের এসআই মকবুলুর রহমান যুগান্তরকে বলেন, নিরাপদ সড়ক আন্দোলন চলাকালীন ফেসবুকে গুজব ছড়ানোর অভিযোগে হাজারীবাগ থানায় করা মামলায় তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার রাত পৌনে ১১টার দিকে হাজারীবাগ থানার হাজী আফসার উদ্দিন রোডের একটি বাসা থেকে তাকে আটক করে র‌্যাব-২।

এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন, ফেসবুক আইডি প্রোফাইল ও অডিও ক্লিপের একটি প্রিন্ট কপি উদ্ধার করা হয়। ফারিয়া নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন।

গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‌্যাব জানায়, সে তার ব্যবহৃত ব্যক্তিগত মোবাইলে ইন্টারনেট ব্যবহার করে ফেসবুক আইডি মেসেঞ্জার থেকে ছাত্র আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত ও দীর্ঘায়িত করে আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর উদ্দেশ্যে বিভিন্ন রকম স্ট্যাটাস ও উসকানিমূলক মিথ্যা তথ্যসংবলিত আডিও ক্লিপ রেকর্ড করে পোস্ট করে।

বাড়ছে সরকারি চাকরিতে ঢোকার বয়সসীমা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ