শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, গন্তব্য মালয়েশিয়া-চীন যশোরে বিজিবির অভিযানে ৭ কোটি ৬৮ লাখ টাকার স্বর্ণ উদ্ধার ইসরায়েলি বাহিনী লেবাননে থাকা অবস্থায় যুদ্ধবিরতি ‘অর্থহীন’ : হিজবুল্লাহ মালয়েশিয়ায় ১১৮ অবৈধ বাংলাদেশি আটক উচ্চশিক্ষায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথ ডিগ্রি বাস্তবায়ন চায় ইউজিসি আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী

সাবেক বিচারপতি এস কে সিনহাকে পেটাতে চাইলেন চবি ভিসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার (এস কে সিনহা) সমালোচনা করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী বলেছেন, সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা একজন কুখ্যাত অপরাধী। তিনি বাংলাদেশকে নিয়ে চক্রান্ত করছেন। জীবদ্দশায় একবার হলেও তাকে ‘পেটাতে’ চান বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপাচার্য বলেন, ‘বাংলাদেশকে নিয়ে সাবেক বিচারপতি আন্তর্জাতিক চক্রান্ত করছেন। ৬ দিন আগে তিনি যুদ্ধাপরাধের মামলায় মৃত্যুদণ্ডের সাজা কার্যকর হওয়া মীর কাসেম আলীর ছোট ভাই মামুনের সঙ্গে নিউইয়র্কে সাক্ষাৎ করেছেন। সাক্ষাৎ করে মামুনের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা নিয়েছেন এবং বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র করছেন। এটা বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে।’

ইফতেখার উদ্দিন চৌধুরী বলেন, ‘এস কে সিনহাকে যদি কোথাও পাই, আমি দুটো থাপ্পড় দিয়ে ছাড়ব। আমি দেবই। কেউ আমাকে আটকে রাখতে পারবে না। শয়তানকে যেভাবে পাথর মারে, সেভাবে পাথর মারব। জীবন দিয়ে হলেও সেটা করব।’

উপাচার্য বলেন, ‘এখন অনেককেই দেখছি, যারা বঙ্গবন্ধুকে নিয়ে জীবনে একটা লেখা লিখেনি, বঙ্গবন্ধুর জন্য একটা শব্দ উচ্চারণ করেনি। আজ তারা বঙ্গবন্ধুর বিশাল সৈনিক। আসলে কঠিন চক্রান্ত চলছে।’

বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মো. রাশেদ-উন-নবীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. মশিবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য শিরীণ আখতার।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ফরিদ উদ্দিন আহামেদ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অলক পাল, অনুষ্ঠান আয়োজন কমিটির আহ্বায়ক এ এইচ এম রাকিবুল মাওলা, সদস্যসচিব রাশেদ বিন আমীন চৌধুরী প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ইরাকের রহস্যময় ‘বালু নদী’ (ভিডিও)

ব্যবসার হিসাব এখন হাতের মুঠোয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরএম-


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ