রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাজধানীতে ২৪ ঘণ্টায় ৫৯ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে রাজধানীতে অভিযান চালিয়ে মাদক সেবন ও বিক্রির অপরাধে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (১৫ আগস্ট)  ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখার উপ-কমিশনার (ডিসি) হিসেবে দায়িত্বে থাকা মাসুদুর রহমান বার্তা২৪.কমকে বিষয়টি জানান।

মাসুদুর রহমান বলেন, গত ২৪ ঘণ্টায় ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকালে তাদের হেফাজত থেকে ১ হাজার ৭৪৩ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৫৮ গ্রাম ৪০৪ পুরিয়া হেরোইন, ৬১ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৮ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৮টি মামলা রুজু হয়েছে। এই অভিযান নিয়মিত চলবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

আরও পড়ুন-

‘কওমি মাদরাসার স্বীকৃতির বিরোধিতাকারীরা মূর্খের স্বর্গে বাস করেন’
স্বীকৃতির পর আমাদের কী করণীয়?
দেওবন্দের মূলনীতির ওপরে ভিত্তি করেই স্বীকৃতি বাস্তবায়ন হচ্ছে
সরকারকে অভিনন্দন তবে শঙ্কাও আছে: উবায়দুর রহমান খান নদভী
‘সরকারকে অভিনন্দন; তবে বাকি প্রক্রিয়াও শিগগির সম্পন্ন হোক’

-আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ