রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাজধানীতে শিগগির চালু হবে কাউন্টার সার্ভিস বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীতে শিগগির চালু হচ্ছে কাউন্টার বাস সার্ভিস। পরিবহন সেক্টরে শৃঙ্খলা ফেরাতে এ উদ্যোগ নিতে যাচ্ছে পরিবহন সমিতি।

জানা যায, ৫/৬টি পরিবহন কোম্পানির অধীনে বাসগুলো পুরো মহানগরীজুড়ে চলাচল করবে। যত্রতত্র যাত্রী ওঠানামা করবে না এসব বাস। নির্ধারিত কাউন্টার থেকেই যাত্রী ওঠানামা করাতে হবে। এতে শৃঙ্খলাও থাকবে।

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি এমন উদ্যোগ নিতে যাচ্ছে। কয়েকদিনের মধ্যে কর্তৃপক্ষের কাছে প্রস্তাব জমা দেবে জানা গেছে।

মালিক সমিতি বলছে, কাউন্টার পদ্ধতিতে বাস চালানো হলে একদিকে চুক্তি ভিত্তিতে কোনো চালক গাড়ি চালাতে পারবেন না। অন্যদিকে বাসের নিয়ন্ত্রণ চালক ও কন্টাক্টরের কাছ থেকে মালিকের কাছে চলে আসবে। তারা ঘরে বসে গাড়ির আয় পেয়ে যাবেন।

এতে রাস্তায় চালকেদের ওভারটেকিং প্রবণতা কমবে বলেও মনে করছেন তারা। আর কমনে দুর্ঘটনা।

এ বিষয়ে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ বলেন, সড়ক দুর্ঘটনা রোধের পাশাপাশি সুন্দরভাবে গাড়ি চালানোর জন্য ঢাকার রাস্তায় কাউন্টার সার্ভিস চালু করা হবে। কাউন্টার সার্ভিস চালু হলে বর্তমানে অবৈধভাবে চলা লোকাল, গেটলক ও সিটিং সার্ভিস বন্ধ হয়ে যাবে। এতে নিয়ন্ত্রণ আসবে সড়কে।

নিউইয়র্কে জনতার তোপের মুখে ইমরান; জুতা নিক্ষেপ (ভিডিও)

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ