বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু

ফিলিস্তিনি ১০ টন চিঠি ৮ বছর আটকে রাখে ইসরাইল!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশ থেকে ফিলিস্তিনিদের কাছে পাঠানো চিঠি ও পার্সেল আটকে রেখেছিল ইসরাইল। আট বছর আটকে রাখার পর এসব জিনিস দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের কাছে পৌঁছাল।

এতদিন পর ১০ টন ওজনের এসব চিঠি ও পণ্য ছাড়া পাওয়ায় ব্যস্ততা বেড়ে গেছে ফিলিস্তিনি পোস্টমাস্টারদের।

এএফপিকে এক ফিলিস্তিনি কর্মকর্তা জানান, প্রাপকের কাছে এসব চিঠি ও পণ্য দ্রুত পৌঁছে দিতে গেলেও অন্তত দুই সপ্তাহ লেগে যাবে।

পশ্চিম তীরের জেরিকো এলাকার পোস্ট অফিস কর্মকর্তা রমাদান গাজাবি বলেন, নিরাপত্তার অজুহাত ও প্রশাসনিক জটিলতায় এসব চিঠি ও পণ্য আটকে রেখেছিল ইসরাইল।

আন্তর্জাতিক চিঠিপত্র ও পার্সেল প্রবেশের জন্য ২০১৬ সালে ইসরাইলের সাথে একটি চুক্তি হবার কথা থাকলেও সেটি আর হয়নি। এর জন্য গত মঙ্গলবার ইহুদি রাষ্ট্রটির বিরুদ্ধে এক বিবৃতিতে অভিযোগ আনেন ফিলিস্তিনের তথ্য ও যোগাযোগ মন্ত্রী আলম মুসা।

যাদের হজের সামর্থ নেই, তাদের জন্য বিশেষ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ