শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, এটা একটা মাফিয়া পার্টি: স্বরাষ্ট্রমন্ত্রী ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা ভাঙল বিজেপি সরকার কারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, জনগণ জানে: জামায়াত আমির কর্মবিমুখতা থেকে ভিক্ষাবৃত্তি: সমাজের নীরব অভিশাপ বাজেট ঘোষণার পর নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়েনি: পানিসম্পদ প্রতিমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ব্যর্থ করে দিতে পারে ইসরায়েল: মার্কিন গোয়েন্দাসংস্থা। বিশ্ব শরণার্থী দিবসে বাস্তুচ্যুত মানুষের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিতের আহ্বান গাজীপুরে ইসলামী ছাত্র আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিকেএম মিডিয়া সেলের আয়োজনে ওরিয়েন্টেশন কর্মশালা ইঞ্জিন বিকল হয়ে ফেনীতে আড়াই ঘণ্টা আটকা মেঘনা এক্সপ্রেস

শোক দিবসে রাজধানীর যেসব রাস্তা বন্ধ থাকবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে রাজধানীর বেশ কিছু সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকবে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে এবং ট্রাফিক শৃঙ্খলা নিরাপদ ও নির্বিঘ্ন করতে এ সময় কোথায় পার্কিং করা যাবে আর কোথায় যাবে না, তা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

জরুরি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বিজ্ঞপ্তিতে ডিএমপি জানায়, এদিন গাবতলীর দিক থেকে মিরপুর রোড হয়ে আগত যানবাহনকে মানিক মিয়া এভিনিউ থেকে বামে মোড় নিয়ে ফার্মগেট এর দিকে, নিউমার্কেটমুখী যানবাহনকে ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব পাশ থেকে ২৭ নম্বর রোড পশ্চিম পাশ হয়ে সাত মসজিদ রোড- ধানমন্ডি-২ নম্বর রোড, সিটি কলেজ হয়ে সায়েন্স ল্যাবরেটরির দিকে ডাইভারশন দেয়া হতে পারে।

এছাড়াও শাহবাগ বা নিউমার্কেট হতে সায়েন্স ল্যাবরেটরির দিকে আগত গাবতলী ও এয়ারপোর্টগামী গণপরিবহনসমূহ ধানমন্ডি-২ নম্বর রোড হয়ে জিগাতলা-সাত মসজিদ রোড- ধানমন্ডি-২৭ নম্বর রোড পশ্চিম মাথা হয়ে ২৭ নম্বর রোড পূর্ব মাথা হয়ে যাবে। পান্থপথ ক্রসিং থেকে রাসেল স্কয়ারের দিকে গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানায় ডিএমপি।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পুষ্পার্ঘ্য অর্পণ শেষে ভেন্যু ত্যাগ করার পর সাধারণ জনগণ শ্রদ্ধা নিবেদন করতে আসবেন। এ সময় সাধারণ জনসাধারণের গাড়িসমূহ রাসেল স্কয়ার থেকে ধানমন্ডি ৬নং রোডের উভয় পার্শ্বে এক লাইনে এবং রাসেল স্কয়ার থেকে পান্থপথ ক্রসিং পর্যন্ত উত্তর লেনে এক লাইনে গাড়ি পার্কিং করা যাবে।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

আরও পড়ুন: আরও এক মামলায় খালেদার জামিন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ