রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ঈদুল আজহার প্রধান জামাত সকাল ৮টায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:ঈদুল আজহার প্রধান জামাত জাতীয় ঈদগাহে সকাল ৮ টায় অনুষ্ঠিত হবে। আবহাওয়া অনুকূলে না থাকলে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৮ টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুরে ঈদুল আজহা উপলক্ষে জাতীয় ঈদগাহ মাঠের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, আগামী ১৯ আগস্ট সব প্রস্তুতি শেষ করে ২০ আগস্ট জাতীয় ঈদগাহের পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য তুলে ধরা হবে।

মেয়র জানান, বরাবরের মতো এবারও প্রধান জামাতে রাষ্ট্রপতি, প্রধান বিচারপতিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসার জন্য পৃথক স্থান নির্ধারিত থাকবে। এবারও হাল্কা বৃষ্টিসহ অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি থাকছে ঈদগাহে। তাছাড়া বজ্রপাত প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

তিনি বলেন, জাতীয় ঈদগাহে প্রায় এক লাখের বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। তাদের ওজু ও খাবার পানির ব্যবস্থা করা হচ্ছে, পাশাপাশি জরুরি চিকিৎসার একটি মেডিকেল টিম ঈদগাহ মাঠে প্রস্তুত থাকবে।

আরও পড়ুন:চাঁদ দেখা গেছে, পবিত্র ঈদুল আজহা ২২ আগস্ট

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ