রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

চাকরিতে প্রবেশের বয়স সীমা বাড়ানোর চিন্তা সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সরকারি চাকরিতে প্রবেশের বয়স বাড়ানোর বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে ভাবছে বলে জানা গেছে। আগামী নির্বাচনের তফসিলের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা এখন ৩০। ২০১১ সালে সরকারি কর্মকর্তাদের অবসরের বয়সসীমা দুই বছর বাড়ানো হয়। তখন থেকে চাকরিতে প্রবেশের বয়সও বাড়ানোর দাবি ওঠে। কিন্তু একাধিকবার এ বিষয়ে আলোচনা পিছিয়ে গেলেও বর্তমানে সেটি নিয়ে আলোচনা হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়ে।

চাকরিতে প্রবেশের বয়স সীমা ৩৫ করতে বেশ কয়েক বছর ধরেই আন্দোলনে আছে শিক্ষার্থীদের একটি সংগঠন। সে দাবি এবং সাম্প্রতিক কোটা আন্দোলনের ফলে সরকার ৩০ কে ৩২ করে চাকরিতে প্রবেশের বয়স ২ বছর বাড়াতে চাচ্ছে।

জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনের আগেই এ ঘোষণা আসতে পারে। আর সেটি হবে জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই।

এর আগে গত ২৭ জুন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকেও সরকারি চাকরিতে প্রবেশের বয়স সর্বোচ্চ ৩৫ বছর করার সুপারিশ করা হয়।

সুপারিশের পর মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় বয়সসীমা বাড়ানোর বিষয়টি খতিয়ে দেখার কাজ শুরু করে।

বিশ্বের বহু রাষ্ট্রেই সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাংলাদেশের চেয়ে অনেক বেশি।  ভারতের বিভিন্ন প্রদেশে বয়সসীমা ৩৮ থেকে ৪০, শ্রীলংকায় ৪৫, ইন্দোনেশিয়ায় ৩৫, ইতালিতে ৩৫ বছর কোনো কোনো ক্ষেত্রে ৩৮, ফ্রান্সে ৪০, ফিলিপাইন, তুরস্ক ও সুইডেনে যথাক্রমে সর্বনিম্ন ১৮, ১৮ ও ১৬ এবং সর্বোচ্চ অবসরের আগের দিন পর্যন্ত।

এসব বিবেচনায় এনে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরেই চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছেন।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয় (কল- 01771 403 470) ক্লিক করুন

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ