রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

প্রধানমন্ত্রী রমিজ উদ্দিন কলেজের কাছে আন্ডারপাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (রবিবার, ১২ আগস্ট) রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের কাছে আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং সূত্র বাসসকে জানিয়েছে, ‘রবিবার (১২ আগস্ট) সকাল ১০টায় প্রধানমন্ত্রী আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।’

সূত্র জানায়, সড়ক দুর্ঘটনায় প্রতিষ্ঠানটির দুই শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর পর প্রধানমন্ত্রী তাঁর অঙ্গীকার অনুযায়ী এই আন্ডারপাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

গত ২৯ জুলাই জাবাল-ই-নূর পরিবহনের একটি বাস একই কোম্পানির আরেকটি বাসের সঙ্গে যাত্রী ওঠা-নামা নিয়ে প্রতিযোগিতাকালে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল আন্ড কলেজের দুই শিক্ষার্থী দিয়া খানম মীম এবং আবদুল করিম রাজিবকে চাপা দিলে তারা ঘটনাস্থলেই নিহত হন।এই ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন।

এর আগে, প্রধানমন্ত্রী নিহত ওই দুই শিক্ষার্থীর প্রত্যেক পরিবারকে ২০ লাখ টাকার সঞ্চয়পত্র প্রদান করেন।
এছাড়া, তিনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য পাঁচটি বাসও হস্তান্তর করেন।

সূত্র: বাসস

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

অঅরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ