রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

এখনো সেই ষড়যন্ত্র চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে যে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছিল, এখনো সেই ষড়যন্ত্র চলছে। একের পর এক দেশি ঘাতকদের নিয়ে ষড়য়ন্ত্র চলছে। আজ রোববার দুপুরে চট্টগ্রামের জিইসির একটি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশ উন্নয়নের মহাসড়কে আছে। আমরা যে স্বপ্ন দেখেছি, তাতে আগামী ২০২০ সালের মধ্যে মানুষের আয় হবে তিন হাজার ডলার।

মন্ত্রী আরও বলেন, উন্নয়নের কারণেই এটা হয়েছে। পায়রা বন্দরে গেলে দেখবেন সেখানে কী কর্মযজ্ঞ চলছে। মিরসরাই গেলে দেখবেন সেখানে একের পর এক ইন্ডাস্ট্রি হওয়ার প্রস্তুতি চলছে। ঢাকা থেকে পদ্মা নদী পার হয়ে যাবেন, দেখবেন কী উন্নয়নকাজ চলছে। বুলেট ট্রেন আসতেছে বাংলাদেশে।

এ সভার আয়োজন করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলাম, বিপ্লব বড়ুয়া প্রমুখ।

আরও পড়ুন: নিহত দুই শিক্ষার্থীর পরিবারকে ১০ লাখ টাকা দেবে জাবালে নূর

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ