শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ১ কার্তিক ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
শহীদ নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান খেলাফত মজলিস আমিরের ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির

ইসলামী ব্যাংকের পরিচালক মিজানুর রহমানের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ইসলামী ব্যাংক ফাউন্ডেশন এর পরিচালক এবং সাবেক জেলা ও সেশন জজ মো. মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

১১ আগস্ট ২০১৮ শনিবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি এক ছেলে, দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

রবিবার বরিশালের উজিরপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি ১৮ আগস্ট ২০১৬ থেকে ইসলামী ব্যাংকের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মো. মিজানুর রহমান ১৯৫৯ সালের ১৪ জানুয়ারি বরিশাল জেলার উজিরপুর থানার যোগীরকান্দা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

ব্যবসার হিসাব নিয়ে জটিলতা আর নয়, ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) এবং এলএলএম ডিগ্রি অর্জন করে তিনি ১৯৮৩ সালে বিসিএস (বিচার) ক্যাডারে মুন্সেফ পদে যোগদান করেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন জেলায় বিচারিক দায়িত্ব পালন করেন।

মো. মিজানুর রহমানের মৃত্যুতে ইসলামী ব্যাংক পরিবারের পক্ষ থেকে তাঁর মাগফিরাত কামনা করে ব্যাংকের প্রধান ও আঞ্চলিক কার্যালয় এবং শাখাসমূহে বিশেষ দোয়ার আয়োজন করা হয়।

শরিয়াহ আইনে পরিচালিত ব্রুনাইয়ের অজানা কিছু তথ্য

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ