রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

রাজধানী থেকে জাবালে নূরের ৬ বাস আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কর্তৃক রুট পারমিট বাতিল করা স্বত্ত্বেও রাস্তায় চলাচলের অভিযোগে জাবালে নূর পরিবহনের ছয়টি বাস আটক করেছে র‌্যাব।

শনিবার (১১ আগস্ট) দুপুরে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রুট পারমিট বাতিল স্বত্ত্বেও পরিবহন পরিচালনার অভিযোগে জাবালে নূর পরিবহনের ৬টি বাস রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আটক করেছেন র‌্যাব-১ ও র‌্যাব-৪ সদস্যরা। বিষয়টি যাচাই-বাছাই শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, রাজধানীতে বাসচাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় গত ১ আগস্ট দায়ের করা মামলায় ঘাতক বাস জাবালে নূরের রুট পারমিট বাতিল করে বিআরটিএ।

আরও পড়ুন:   জাবালে নূরের নিবন্ধন বাতিল

[ব্যবসার যাবতীয় কাজ সহজ করতে এলো বিসফটি।  এখনই রেজিস্ট্রেশন করুন বিসফটি।]

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ