মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ।। ৯ আষাঢ় ১৪৩৩ ।। ৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেওয়া হবে’ যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪ বাজেটে শাপলা শহীদদের স্বীকৃতি না থাকায় প্রশ্ন তুললেন মাহবুবা হাকিম এমপি আজ শেখ জনূরুদ্দীন (রহ.) দারুল কুরআন মাদরাসায় বুখারির দরস দেবেন আল্লামা মাহমুদুল হাসান ‘দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা রুখে দিন’ মসজিদ উচ্ছেদ বন্ধে অমিত শাহের হস্তক্ষেপ চাইলেন ওয়াইসি জমিয়তের পল্টন থানার আহ্বায়ক কমিটি গঠন আসন্ন আলিম পরীক্ষা কেন্দ্র করে বোর্ডের জরুরি  নির্দেশনা ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের দ্বিতীয় পর্যায় অনুষ্ঠিত ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫ জন নিহতের ঘটনায় জমিয়তে উলামায়ে হিন্দের শোক

মিশরে গুজব ঠেকাতে টেলিভিশনে বিজ্ঞাপন!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিশরে ফেসবুকসহ সামাজিক নেটওয়ার্কে গুজব ঠেকাতে টেলিভিশনে সতর্কতামূলক বিজ্ঞাপন প্রচার করা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এসব বিজ্ঞাপনে বলা হয়, সামাজিক নেটওয়ার্কে আপনি যা দেখবেন, তার সবটাই বিশ্বাস করবেন না। সামাজিক নেটওয়ার্কে কোনও খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করে নিন। খবর জানার জন্য বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য মাধ্যমের ওপর নির্ভর করুন।

রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত একটি বিজ্ঞাপনে সামাজিক নেটওয়ার্কে আটটি গুজব ছড়ানোর বিষয় তুলে ধরা হয়। বলা হয়, ফেসবুকসহ সামাজিক মাধ্যম মিথ্যার একটি প্ল্যাটফরম।

বিজ্ঞাপনে আটটি গুজবের একটি হলো- দেশটির একটি তহবিলের আওতায় রাষ্ট্রীয় সম্পদ বা সম্পত্তি বিক্রি করে দেয়া হচ্ছে। এই বিষয়ে বিজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করাই এই তহবিলের লক্ষ্য এবং সেটাই তারা করছে।

আরেকটি হলো, সুয়েজ খালে ছয়টি জাহাজের সংঘর্ষ হয়েছে। কিন্তু সেখানে এই ধরনের কিছুই ঘটেনি বলে বিজ্ঞাপনে বলা হয়।

দেশটিতে সামাজিক নেটওয়ার্কে সবশেষ ছড়ানো গুজব হলো, একটি মানব পাচারকারী দল তিনটি শিশুকে কায়রোতে ধরে নিয়ে যাওয়ার পর হত্যা করেছে। নিরাপত্তা বাহিনীকে উদ্ধৃত করে এটি গুজব বলে উল্লেখ করা হয় একটি বেসরকারি টেলিভিশনে প্রচারিত বিজ্ঞাপনে।

এই বিষয়ে সরকারের মিডিয়া এবং গুজব মনিটরিং ইউনিটের পরিচালক নাইম সাদ বলেছেন, তাদের টিম থেকে সার্বক্ষণিক সামাজিক নেটওয়ার্কে গুজব চিহ্নিত করা হচ্ছে এবং প্রতিটির জবাবও তুলে ধরা হচ্ছে।

দেশটিতে তিন মাসে ২১ হাজার গুজব ছড়িয়েছে উল্লেখ করে এক জনসমাবেশে প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসি এর বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেন। এরপর থেকে গুজবের বিষয়ে সতর্কবার্তা দিয়ে টেলিভিশনে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে।

গুগল টেকনিকে গুজব ঠেকাবেন যেভাবে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ