রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কোটা আন্দোলন: রোববার কলেজ-বিশ্ববিদ্যালয়ে সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যৌক্তিক ও ন্যায়সঙ্গত আন্দোলনে গ্রেফতারকৃত শিক্ষার্থীদের নিঃশর্ত মুক্তি, আন্দোলনে হামলাকারীদের বিচার ও কোটা সংস্কারের প্রজ্ঞাপন জারির দাবিতে ছাত্র সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

রোববার সারাদেশের কলেজ-বিশ্ববিদ্যালয়ে সকাল ১১টায় এ সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয়ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ পালিত হবে। এতে অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থীসহ সর্বস্তরের জনগণকে স্বতঃস্ম্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

কর্মসূচির বিষয়টি নিশ্চিত করে হাসান আল মামুন বলেন, 'আমরা সরকারের কাছে ছাত্রদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানাই। পাশাপাশি কোটার যৌক্তিক সংস্কার চাই।'

আরও পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে ধাক্কা: চালক-হেলপার রিমান্ডে

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ