রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

'আমি ফোন করেছিলাম, ফখরুল তো ফোন করেননি'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ফখরুল তো কোনও ফোন করেননি। আমি অনেকবার ফোন করেছি উনি অসুস্থ ছিলেন হাসপাতালে গিয়েছিলেন, আমি ফোন করেছি। তিনি বললেন যে কথা বলতে পারবেন না এজন্য তার সঙ্গে কথা হয়নি। আমাকে কল দিতে হবে এমন কোনো পূর্ব শর্ত থাকতে পারে না।

শনিবার সকালে রাজধানীর এয়ারপোর্ট সংলগ্ন কাওলায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেখুন বিএনপি নেতারা মাঝে মাঝে এমন কিছু উদ্ধৃতি দেন, কিছু কিছু প্রবাদ নিয়ে আসেন উদ্ধৃতি হিসেবে আবার সেই কথার ফাঁদে নিজেরাই পড়ে যান। জলাতঙ্ক রোগটাতো পাগলা কুকুর কামড়ালে হয়। বিএনপি কি পাগলা কুকুর, যে কামড়ালে আমাদের আতঙ্কিত হতে হবে?

তিনি বলেন, সড়কের অবস্থার পরিবর্তন এখন হতেই হবে। গতকাল আমি গাজীপুর সাভারে গিয়েছিলাম দেখলাম বাস পরিবহন গুলোতে মামলা হচ্ছে তার মানে পুলিশ এগুলো এখন ভালোভাবে দেখছে।

বাসগুলো আগে ফ্রি স্টাইলে চলতো এখন ফ্রি স্টাইলে চলার কোনো সুযোগ নেই। যেগুলোর ফিটনেস নেই সেগুলো এখন কড়া মনিটরিং এর মধ্য দিয়ে আছে। যে কারণে সমাধানের সম্ভাবনাও এগিয়ে আসছে।

‘স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে সাংবাদিকরা অবস্থান করবে দেখি ঠেকাতে পারেন কিনা’

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ