রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ছাত্রলীগকে টেলিযোগাযোগ মন্ত্রীর উপদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

অাওয়ার ইসলাম: রাজনীতির অংশ হিসেবে ছাত্রলীগকে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করার উপদেশ দিয়েছেন টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার।

তার ফেসবুক পেজে এক স্ট্যাটাসে তিনি ছাত্রলীগের প্রতি ওই পরামর্শ দেন। ওই স্ট্যাটাসে তিনি বলেন, আমার বন্ধু তালিকায় এখন অনেক তরুণ তরুণী আছো যারা রাজনীতি সচেতন। ছাত্রলীগের অনেক নেতাকর্মী রয়েছো আমার সঙ্গে। আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। এক সময় আমরা কেবল রাজপথ আর মাঠে-ময়দানে ছাত্রলীগের রাজনীতি করতাম।

সেই কাজটি এখনও অব্যাহত রয়েছে। তবে তোমরা এখন নিশ্চয়ই অনুভব করেছো যে ফেসবুকের মতো সামাজিক মাধ্যম এখন রাজনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাড়িয়েছে। তাই এখন রাজনীতির অংশ হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমকেও তোমরা ব্যবহার কর। ফেসবুকে তোমরা রাজনৈতিক আক্রমনের শিকার হলে সেটি মোকাবেলা করবে। অন্যদিকে তোমার নিজের নীতি ও আদর্শ ফেসবুকে তুলে ধরবে।

‘আবার তোরা মানুষ হ’: ছাত্রলীগকে ঢাবি শিক্ষক

অারএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ