রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

১৮ আগস্ট থেকে রাজধানীর ২২ স্থানে পশু বিক্রি শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ২২ টি স্থানে বসছে অস্থায়ী পশুর হাট। দুই সিটি করপোরেশনে ১৫টি হাটের ইজারা সম্পন্ন হয়েছে মাত্র ১৫ কোটি ৭০ লাখ টাকায়। ১৮ আগস্ট থেকে এ সব হাটে পশু বিক্রি শুরু হবে বলে জানিয়েছে সিটি করপোরেশন।

সিটি করপোরেশন সূত্রে জানা যায়, এবার কোরবানি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৩টি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় ৯টি অস্থায়ী পশুর হাট বসানো হবে। এছাড়া গাবতলীর স্থায়ী পশুর হাটটিও কুরবানির জন্য পুরোপুরি প্রস্তুত রয়েছে।

এসব হাটে ১৮ আগষ্ট বাস দিয়ে মাঠ সাজানো হবে। এবং ১৯ থেকে ২২ তারিখ অর্থ্যাৎ ঈদের দিন পর্যন্ত পশু বিক্রি করা হবে।

এই বিষয়ে ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা আব্দুল মালেক বলেন, নিয়ম অনুযায়ী ঈদের চারদিন আগে এসব হাট বসবে একদিন তারা প্রস্তুতি নিবে বাকি তিন দিন বিক্রি করবে। এই নিয়মের বাইরে যাওয়ার কোন সুযোগ নেই। কারন আমরা কার্যাদেশ দেব ঈদের পাঁচ দিন আগে। যাতে তারা আগে হাট বসিয়ে বিশৃঙ্খলা করতে না পারে।

অারও পড়ুনমাদরাসায় কুরবানির চামড়া সংগ্রহ; একটি বিকল্প প্রস্তাব

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ