রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

শহিদুল আলম ‘রাষ্ট্রদ্রোহের’ মতো অপরাধ করেছেন: অ্যাটর্নি জেনারেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, আইনের সব রকম ফর্মালিটিজ দেখিয়ে আলোকচিত্রী শহিদুল আলমকে গ্রেফতার করা হয়েছে। কারণ, তার অপরাধটা রাষ্ট্রদ্রোহের মতো। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে রাষ্ট্রদ্রোহের মতো অপরাধ করেছেন। তাই হাইকোর্টের আদেশ স্থগিত চেয়েছি।

বুধবার (৮ আগস্ট)  শহিদুল আলমের বিষয়ে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত চেয়ে চেম্বার আদালতে আবেদনের পর  সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মাহবুবে আলম বলেন, তিনি (শহিদুল আলম) বিদেশি চ্যানেলে বাংলাদেশ সম্পর্কে নানা রকম অসত্য কথা বলেছেন, উসকানিমূলক কথা বলেছেন। সরকার পতন হয়ে যায়, এ রকম কথা বলেছেন। কাজেই এই লোককে  পুলিশ জিজ্ঞাসাবাদ করবে -এটাই স্বাভাবিক।

মাহবুবে আলম বলেন, শহিদুল আলমকে হাসপাতালে নেওয়ার মত অবস্থা হয়নি।

অ্যাটর্নি জেনারেল বলেন, জিজ্ঞাসাবাদ থেকে অব্যাহতি দিতে তাকে হাসপাতালে নেওয়ার জন্য প্রার্থনা করা হয়েছে। যদিও তিনি সম্পূর্ণ সুস্থ। একটি নির্দিষ্ট গ্রুপের হয়ে তিনি কাজ করেছেন- এ কথা আমি আদালতে বলেছি। যারা এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না, নির্বাচনে অংশ গ্রহণ করতে চায় না, তাদের হয়ে কাজ করছেন শহীদুল আলম।

আমি বলেছি, যে কোনো আসামিকে রিমান্ডের নেওয়ার ক্ষমতা আইনে পুলিশকে দেওয়া হয়েছে। এটাকে ব্যাহত করার জন্য তার অসুস্থতার কথা বলে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। যাতে পুলিশ তাকে নানা রকম জিজ্ঞাসাবাদ করতে না পারে।

আরও পড়ুন: আলোকচিত্রী শহিদুল আলমকে হাসপাতালে ভর্তি

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ