রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

'ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সবাইকে স্মার্ট কার্ড দেওয়া হবে'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসছে ডিসেম্বর ও জানুয়ারির মধ্যে দেশের সব নাগরিকদের হাতে উন্নত মানের জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

বুধবার (৮ আগস্ট) দুপুরে আগারগাঁওস্থ নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ২৭ জেলায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, জাতীয় পরিচয়পত্র একটি আধুনিক প্রযুক্তি নির্ভর দলিল। এটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিগত দলিলও বলা যেতে পারে। দেশের সব জেলায় স্মার্ট কার্ড বিতরণ শুরু হয়েছে। আশা করি যে উদ্দেশ্যে স্মার্ট কার্ড তৈরি করা হয়েছে তার যথাযথ মূল্যায়ন হবে।

‘আমি বারবার বলি জাতীয় পরিচয়পত্র অত্যন্ত তথ্যসমৃদ্ধ এবং সর্বশেষ প্রযুক্তি নির্ভর একটি দলিল।’

সিইসি বলেন, এটি সঙ্গে থাকলে মনে করবেন আপনি পৃথিবীর সঙ্গে আছেন। পৃথিবীর যেখানেই থাকবেন, সেখানেই আপনার পরিচিতি থাকবে। সুতরাং এটাকে যত্ন করে রাখবেন। এটার যাতে কোনো অপব্যবহার না হয় এবং কেউ যাতে অপব্যবহার না করতে পারে সে ব্যাপারে সবার দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

ভিডিও কনফারেন্সে ভোলায় সিইসি কেএম নূরুল হুদা, ময়মনসিংহে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, শ্বশুরবাড়ি চাঁদপুরে মো. রফিকুল ইসলাম, নিজ জেলা নওগাঁয় কবিতা খানম, যশোরে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, মুন্সিগঞ্জে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ, মৌলভীবাজারে অতিরিক্ত সচিব মো. মোখলেছুর রহমান এবং মাদারীপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম।

এ আট জেলার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সিং সিস্টেম ব্যবহার করে ইসি সচিবালয়ের সঙ্গে সংযোগ স্থাপনের মাধ্যমে ভিডিও কনফারেন্স করা হয়। এ আট জেলায় উদ্বোধনকালে ময়মনসিংহ জেলা বাদে বাকি সাতটি জেলায় জেলা প্রশাসক ও এসপিদের বক্তব্য শোনেন ইসি।

স্মার্টফোনের হারানো ডাটা ফিরে পাবেন যেভাবে

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ