রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

কূটনীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চলমান পরিস্থিতিতে ঢাকায় কর্মরত বিদেশি কূটনীতিকদের সঙ্গে আজ বৈঠকে বসছে বিএনপি। দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয় গুলশানে বিকেল ৫টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জানা গেছে, বৈঠকে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন, দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা, নির্যাতন এবং মামলার প্রসঙ্গ তুলে ধরবেন বিএনপি নেতারা। এছাড়া গত শনিবার ও রবিবার রাজধানীর জিগাতলা ও ধানমণ্ডি এলাকায় সংঘটিত সংঘর্ষের ভিডিওচিত্র প্রদর্শন করা হবে।

একইসঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্সিয়া বার্নিকাটের গাড়িবহরে হামলার বিষয়টিকেও তারা প্রাধান্য দিবেন। এই হামলার সঙ্গে সরকারদলীয় নেতাকর্মী সম্পৃক্ত এমন তথ্য-প্রমাণ দেবেন নেতারা। এর মধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে হামলার সঙ্গে সম্পৃক্ত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাদের নাম, প্রত্যক্ষদর্শীদের বর্ণনা তুলে ধরবেন বলে জানা গেছে।

বিএনপির কূটনৈতিক উইংয়ে এক নেতা জানান, এসব বিষয়ের বাইরে দেশের অভ্যন্তরীণ রাজনীতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মামলা, জামিন প্রক্রিয়া ছাড়াও আগামী জাতীয় নির্বাচনের প্রেক্ষাপট তুলে ধরবেন। বৈঠকে সম্প্রতি শেষ হওয়া পাঁচ সিটি করপোরেশন নির্বাচনের অনিয়ম ও ভোট জালিয়াতির বিষয় কূটনীতিকদের অবহিত করা হবে।

সূত্র জানায়, কূটনীতিকদের সঙ্গে বৈঠকের প্রস্তুতি হিসেবে সোমবার বিকালে চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জরুরি বৈঠক করে বিএনপির কূটনৈতিক উইং। বৈঠকে উপস্থিত ছিলেন চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল প্রমুখ।

২০ দলীয় জোটের বৈঠক আজ : কূটনীতিকদের সঙ্গে বৈঠকের পরপরই সন্ধ্যায় ২০ দলীয় জোটের বৈঠক অনুষ্ঠিত হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তয়া ভুঁইয়া বলেন, বৈঠকে জোটের শীর্ষ নেতাদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

আরও পড়ুন: অবহেলিত বাংলাদেশের সাহাবিযুগের মসজিদ; খোঁজ নেয় না কেউ

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ