রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ইউএস-বাংলা বিমান দুর্ঘটনার ক্ষতিপূরণ পেলো ৮ পরিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নেপালে ইউএস-বাংলা বিমান দুর্ঘটনায় হতাহত ব্যক্তিদের আট পরিবারকে ক্ষতিপূরণ দিয়েছে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। গতকাল দুপুরে রাওয়া ক্লাবে এক অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে চেক হস্তান্তর করা হয়।

ক্ষতিপূরণ পাওয়া পরিবারগুলো হলো- নিহত ফার্স্ট অফিসার পৃথুলা রশিদ, সাংবাদিক ফয়সাল আহমেদ, এস এম মাহমুদুর রহমান, নুরুজ্জামান বাবু, কেএইচএম শাফি ও এফএইচ প্রিয়কের পরিবার। আহতদের মধ্যে শেখ রাশেদ রুবায়েতকে ক্ষতিপূরণের চেক হস্তান্তর করা হয়।

তবে চেক হস্তান্তর অনুষ্ঠানে নিহত মতিউর রহমানের ভাই মাকসুদুর রহমান উপস্থিত থাকলেও চেক নেননি। এ বিষয়ে মাকসুদুর রহমান বলেন, ‘আমাদের ৫০ হাজার ডলার করে চেক দিতে চেয়েছিল, কিন্তু এটি যর্থাথ মনে হয়নি বলে আমরা নিইনি।

চেক হস্তান্তর অনুষ্ঠানে সেনাকল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শফিক শামিম বলেন, ‘প্রত্যেক নিহত যাত্রীর ক্ষেত্রে নূন্যতম ক্ষতিপূরণের পরিমাণ নির্ধারণ করা হয়েছে ৫০ হাজার ডলারের সমপরিমাণ অর্থ, আহত যাত্রীদের ক্ষতিপূরণ নিরূপণ করা হচ্ছে সংশ্লিষ্ট যাত্রীর শারীরিক ও মানসিক ক্ষতির ওপর নির্ভর করে।’

আরও পগুন: নেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্ত

অঅরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ