রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আহত কর্মীদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের সময় রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় আহত কর্মীদের দেখতে হাসপাতালে গেছেন দলটির সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর  শেরেবাংলা নগর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে যান শেখ হাসিনা।

এ সময় হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজন শিক্ষার্থীর চিকিৎসার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাদের বিদেশে পাঠানোর নির্দেশ দেন তিনি।

প্রধানমন্ত্রীর সঙ্গে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক, ডা. হাবিবে মিল্লাত ও দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম উপস্থিত ছিলেন।

গত ৪ আগস্ট বিকালে জিগাতলা ও ধানমন্ডিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগের কার্যালয়ের কর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এতে কয়েকজন আহত হন। এ সময় আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।

আরও পড়ুন: ড. কামালকে কাদের, গুন্ডাতন্ত্র কাকে বলে?

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ