রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আন্দোলন নিয়ে আপত্তিকর পোস্ট; কলেজের হিসাবরক্ষক আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে ফেসবুকে উস্কানিমূলক পোস্ট এবং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে বরিশালের বানারীপাড়ার একটি কলেজের হিসাবরক্ষককে আটক করেছে পুলিশ।

সোমবার (৬ আগস্ট) বিকেলে উপজেলার বাইশারী এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক মিজান মজুমদার বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের হিসাবরক্ষক।

উপজেলার লবনসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার মো. আবুল খায়ের জানান, সোমবার দুপুরে মিজান মজুমদারের ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোস্ট করা হয়। জানতে পেরে কলেজ অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুলকে বিষয়টি অবহিত করেন তিনি।

পরে মিজান মজুমদারের মোবাইল ফোন থেকে তার ব্যক্তিগত ফেসবুক আইডি পরীক্ষা করে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া যায় এবং এরপরই মোবাইলটি জব্দ করে তাকে আটক করা হয়।

এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান।

আরও পড়ুন: যে কারণে পাকিস্তানে ব্যর্থ ইসলামি দলগুলো

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ