রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

মাহমুদুর রহমান জামিন পেলেন ১১ মামলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে পৃথক ১১ মামলায় আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে পৃথকভাবে এই মামলা করা হয়।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ সোমবার এ জামিন আদেশ দেন।

আইনজীবী সূত্রে জানা গেছে, মানহানির অভিযোগে সিলেট, সুনামগঞ্জ, নড়াইল, চাঁপাইনবাবগঞ্জ, সিরাজগঞ্জ, জয়পুরহাট ও ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বেশকিছু মামলা দায়ের হয়।

এর আগে গত ২৯ জুলাই সুনামগঞ্জে হওয়া মানহানির এক মামলায় মাহমুদুর রহমানকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট।

সোমবার আদালতে মাহমুদুর রহমানের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ জে মুহাম্মাদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ড. মো. বসিরুল্লাহ।

এই জামিনের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে মিথ্যাচার ও মানহানিকর বক্তব্য দেয়ার অভিযোগে সম্প্রতি দেশের বিভিন্ন জেলায় মোট ৩১টি মানহানি মামলা হয়। এসব মামলার ১১টিতে আজ জামিন পান মাহমুদুর রহমান।

আরও পড়ুন: আমাকে গুলি করে মেরে ফেলা হোক : ড. কামাল

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ