রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

অাফতাবনগরে শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিকলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটের শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে টিয়ার শেল ছুড়তে হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকেই আফতাব নগরে অবস্থান নেন ছাত্রলীগ ও শ্রমিক লীগের কর্মীরা। আগের দিন বিকেলে ওই একই এলাকায় সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছিলেন শিক্ষার্থীরা।

এরপর সেখানে আজ সকালে ছাত্রলীগ-শ্রমিক লীগের নেতাকর্মীরে অবস্থানের ফলে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছিল। এরই মধ্যে বেলা সাড়ে ১১টার দিকে দুই পক্ষের ধাওয়া-পালটা ধাওয়া শুরু হয়। এসময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে।

rampura-attack

এ ঘটনায় চার থেকে পাঁচটি কারও ভাঙচুর করা হয় বলে জানা গেছে।

দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের সঙ্গে শ্রমিক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।

উল্রেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহন লিমিটেডের একটি বাসের চাপায় দুই শিক্ষার্থী নিহত হয়। ওই ঘটনার প্রতিবাদে সেদিন থেকেই শিক্ষার্থীরা রাজধানীর বিভিন্ন রাস্তায় অবস্থান কর্মসূচি পালন করে আসছে।

ব্যবসায় হিসাবের ঝামেলা আর না- ক্লিক  বিসফটি

ভূমিকম্পে মুসল্লি পালিয়ে গেলেও নামাজ ছাড়েননি ইমাম (ভিডিও)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ