রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

ভরিপ্রতি ১ হাজার ১৬৬ টাকা কমলো স্বর্ণের দাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বাজারে ফের কমেছে স্বর্ণের দাম। ১৭ দিনের ব্যবধানে ভরিপ্রতি স্বর্ণের সর্বোচ্চ ১ হাজার ১৬৬ টাকা পর্যন্ত কমিয়ে নতুন দাম নির্ধারণ করেছে স্বর্ণ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

রোববার বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। সোমবার (৬ আগস্ট) থেকে স্বর্ণের এ নতুন দর কার্যকর হবে বলে জানিয়েছে সংগঠনটি। এর আগে গত ২০ জুলাই স্বর্ণের দাম কমিয়ে ছিল বাজুস। এনিয়ে পরপর চার দফায় ভরিতে স্বর্ণের দাম কমলো প্রায় ৪ হাজার ৮শ টাকা।

এদিকে আন্তর্জাতিক বাজারে (দুবাই) রোববার প্রতি গ্রাম স্বর্ণের দাম ছিল ৩৭ দশমিক ৫৭ ডলার। এ হিসাবে স্থানীয় মুদ্রায় প্রতি ভরির দাম পড়ে (প্রতি ডলার ৮২ টাকা হিসাবে) ৩৫ হাজার ৯৩৩ টাকা। ফলে দাম কমার পরও দুবাইয়ের সঙ্গে বাংলাদেশি বাজারে ভরিতে পার্থক্য ১১ হাজার ৫৩৭ টাকা। অর্থাৎ স্বর্ণের বাজারে বিশৃংখলা চলছে।

নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ৪৭১ টাকা। রোববার এর দাম ছিল ৪৮ হাজার ৬৩৮ টাকা।এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা।

এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ৪৬ হাজার ৩৬৪ টাকা থেকে কমে ৪৫ হাজার ১৯৮ টাকায় বিক্রি হবে। এ হিসাবে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। ১৮ ক্যারেটের সোনা প্রতি ভরি ৪১ হাজার ২৯০ টাকা থেকে কমে ৪০ হাজার ১২৪ টাকায় বিক্রি হবে। ফলে ভরিতে দাম কমেছে ১ হাজার ১৬৬ টাকা। তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম অপরিবর্তিত রয়েছে। এ মানের স্বর্ণ প্রতি ভরি আগের মতো ২৭ হাজার ৫৮৫ টাকায় বিক্রি হবে।

অন্যদিকে অপরিবর্তিত রয়েছে রূপার দামও। আগের দাম অনুসারে প্রতি ভরি রূপা ১ হাজার ৪৯ টাকায় বিক্রি হবে। তবে একজন ক্রেতা কোনো জুয়েলারির দোকান থেকে স্বর্ণালংকার কিনতে চাইলে তাকে ৫ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। এরপর ভরিতে প্রায় ৩ হাজার টাকা পর্যন্ত মজুরি দিতে হয়।

জানা গেছে, মানভেদে দেশে চার ধরণের স্বর্ণ বিক্রি হয়। এরমধ্যে ২২ ক্যারেটে ৯১ দশমিক ৬ শতাংশ, ২১ ক্যারেটে ৮৭ দশমিক পাঁচ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫ শতাংশ বিশুদ্ধ স্বর্ণ থাকে। আর পুরনো স্বর্ণালংকার গলিয়ে তৈরি করা হয় সনাতন পদ্ধতির স্বর্ণ। এক্ষেত্রে বিশুদ্ধ স্বর্ণের পরিমাণ নির্দিষ্ট করা নেই।

ধানমন্ডিতে এপির সাংবাদিকের ওপর হামলা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ