রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

নাইট কোচ বন্ধের সিদ্ধান্ত মালিক সমিতির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপত্তারহীনতার কারণে শনিবার রাত থেকে দূরপাল্লার বাস চলাচলও বন্ধ থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। শনিবার বিকালে এ সিদ্ধান্তের কথা জানায় তারা।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খোন্দকার এনায়েতউল্লাহর দাবি শনিবার পরিস্থিতির আরও অবনতি হয়েছে।।

এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে শুক্রবার থেকেই দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। তবে অনেক জেলা থেকে শুক্রবার রাতে নাইট কোচ ছাড়া হচ্ছিল।

এর মধ্যে নতুন সিদ্ধান্তের ফলে শনিবার রাত থেকে দূরপাল্লার আর কোনো গাড়ি চলবে না। অঘোষিত ‘পরিবহন ধর্মঘট’- এ বিভিন্ন জায়গায় মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

এদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম গণমাধ্যমে বলেন, ‘ছাত্ররা ও শ্রমিকরা কেউ কারো মুখোমুখি নয়। ছাত্ররা আমাদেরই সন্তান। একইসঙ্গে শ্রমিকরাও আমাদের ভাই। প্রত্যেকে তাদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করছে। নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হলেই মালিকরা বাস চালানোর অনুমতি দেবে।’

আরও পড়ুন: গুজবে কান দেবেন না: আন্দোলনরত শিক্ষার্থীরা (ভিডিও)

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ