রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

এবার ফোর–জি ও থ্রি–জি ইন্টারনেট বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে মোবাইল ইন্টারনেটের ফোর-জি ও থ্রি-জি সেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দিয়েছে সরকার। আজ শনিবার সন্ধ্যায় এ নির্দেশ দেয় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গ্রাহকেরা মোবাইল ইন্টারনেট ব্যবহারে ভোগান্তিতে পড়েন।পরবর্তীতে বিটিআরসি ও মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে কথা বলে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এ বিষয়ে জানতে চাইলে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহুরুল হক গণমাধ্যমকে বলেন, অনেক সময় সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তে বিটিআরসির সংশ্লিষ্ট বিভাগকে অনেক নির্দেশনা বাস্তবায়ন করতে হয়। কিছু জায়গায় নেটওয়ার্কের কারণে মোবাইল ইন্টারনেট পেতে সমস্যা হতে পারে, সেটা পুরোপুরি বন্ধের মতো না।

অবশ্য মোবাইল ফোন অপারেটররা এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে মোবাইল ইন্টারনেট সেবার সঙ্গে যুক্ত একাধিক সূত্র থেকে ফোর–জি ও থ্রি–জি সেবা বন্ধের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এর আগে পুলিশের পক্ষ থেকে শিক্ষার্থীদের আন্দোলন সামাল দিতে ফোর-জি ও থ্রি-জি ইন্টারনেট সেবা বন্ধের সুপারিশ করা হয়। পুলিশের মতে, শিক্ষার্থীরা ফেসবুক ব্যবহার করে আন্দোলনের প্রচার চালাচ্ছে। ফোর-জি হচ্ছে ফোর্থ জেনারেশন বা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তি। এর আগের প্রজন্মের প্রযুক্তি থ্রি-জি ও টু-জি। টু-জিতে ইন্টারনেটে ডেটা প্রবাহের গতি কম থাকে।

আরও পড়ুন: শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে জাবিতে ধর্মঘটের ডাক

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ