রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

'প্রতারণা করায় সাধারণ শিক্ষার্থীরাও সরকারকে বিশ্বাস করে না'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ বলেছেন,‌ বর্তমান সরকারকে সাধারণ শিক্ষার্থীরাও বিশ্বাস করে না। সরকার কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করেছে। তাই প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসকে কোমলমতি শিক্ষার্থীরা এখন আর বিশ্বাস করে না। নির্লজ্জ মিথ্যাচার প্রতারণার সরকারের আচরণে দেশের মানুষ মর্মাহত।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ লেবার পার্টি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মওদুদ বলেন, শিক্ষর্থীদের আন্দোলন একটি অংশ মাত্র। ছাত্রদের এক অংশের বিষ্ফোরণ সরকার কন্ট্রোল করতে পারছে না। দেশের মানুষের ক্ষোভ কিভাবে কন্ট্রোল করবেন? দেশের মানুষ অপেক্ষা করছে কিছু করার জন্য। তাদের মনে ক্ষোভ দেশে গণতন্ত্র নেই, হাজার মানুষকে বিনাবিচারে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, দুর্নীতি আর দুঃশাসনের রোল মডেল হিসেবে দেশকে দাঁড় করছে সরকার। রাজনৈতিক অঙ্গণকে এমনভাবে নিয়ন্ত্রণ করছে র‌্যাব, পুলিশ ও বিচার বিভাগকে দিয়ে। যার কারণে দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় যে আন্দোলন শুরু হয়েছে এগুলো মানুষের পুঞ্জিভূত ক্ষোভের বর্হিপ্রকাশ।

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, সহ-সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, লেবার পার্টির মহাসচিব ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দীন আহমেদ, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন প্রমুখ বক্তব্য দেন।

আরও পড়ুন: ‘শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন না হলে আমি নিজেও রাস্তায় নামবো’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ