রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

গাড়ি ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জ-হবিগঞ্জে পরিবহন ধর্মঘট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যানবাহন ভাঙচুরের প্রতিবাদে সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে মালিক-শ্রমিকরা সংগঠন। আজ (শুক্রবার) সকাল এ ধর্মঘট শুরু হবে।

বৃহস্পতিবার রাতে জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক মেজবাহুল ইসলাম লিটন এ তথ্য নিশ্চিত করে বলেন, আমাদের যানবাহন ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত কেউ রাস্তায় গাড়ি বের করবে না।

এদিকে, হবিগঞ্জে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে জেলা মোটর মালিক গ্রুপ। আজ (শুক্রবার) সকাল থেকে জেলার অভ্যন্তরীণসহ আন্তঃজেলার সকল সড়কে পরিবহন চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন তারা। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় এ ঘোষণা দেয়া হয়।

এ ব্যাপারে  সিরাজগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী জানান, দেশব্যাপী ছাত্র-আন্দোলনের নামে সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় ১৫টি ট্রাক, ৫টি বাস, ৩টি সিএনজি অটোরিকশা ও ২টি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। এতে শ্রমিকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ কারণে আমরা অনির্দিষ্টকালের জন্য যানবাহন চালানো থেকে বিরতির সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এদিকে রাতে হঠাৎ পরিবহন বন্ধের ঘোষণা দেয়ায় ঢাকা, সিলেট ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াতকারীরা চরম দুর্ভোগে পড়েছেন। গন্তব্যে পৌঁছানো নিয়ে শঙ্কার শেষ নেই তাদের মাঝে। অনেকেই পরিবার পরিজন নিয়ে মারাত্মক বিপাকে পড়েছেন।

ঢাকাগামী যাত্রী শিপন চৌধুরী জানান, পরিবার নিয়ে তিনি শুক্রবার ঢাকা যেতে চান। কিন্তু রাতে হঠাৎ পরিবহন ধর্মঘট ডাকায় মারাত্মক বিপাকে পড়েছেন। বিভিন্ন স্থানে যোগযোগ করে ট্রেনের টিকিটও পাচ্ছেন না। সকালে টিকিট পাবেন কি না এ নিয়েও চিন্তিত তিনি।

আরও পড়ুন: দাবি মানার পরও আন্দোলন করা অযৌক্তিক: কাদের

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ