রবিবার, ০৯ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৬ সফর ১৪৪৮

শিরোনাম :
দক্ষিণ সুদান ও আবেই সফরে গেলেন সেনাপ্রধান জ্বালানি খাত বেসরকারিকরণে কর্পোরেট দখলের আশঙ্কা ‘হলগুলোতে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে’  আওয়ামী নৃশংসতার বৈশ্বিক প্রচারণা জোড়দারের আহ্বান ইসলামী আন্দোলনের একজন শিক্ষকই বদলে দিতে পারেন একটি প্রজন্ম : এমপি এনামুল কওমি শিক্ষার্থীরা দেশের অনেক বড় সম্পদ: ড. আহমদ আবদুল কাদের হাসিনার আমলে একটি অমানবিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছিল: চিফ প্রসিকিউটর বোয়ালমারীতে ট্রেনের ধাক্কায় মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মৃত্যু রাত ১টার মধ্যে দেশের ৬ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় সিলেট বিভাগে ৩১ জনের মৃত্যু

আসাম ইস্যুতে সরকারের নিরবতা উদ্বেগজনক: ইসলামী ঐক্যজোট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:  ২০ দলীয় জোটের অন্যতম শীর্ষনেতা, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সভাপতি, সুপ্রীম কোর্ট এর এডভোকেট মাওলানা আব্দুর রকিব এক বিবৃতিতে বলেন, ভারতের আসামে এন.আর.সি কর্তৃক বাংলাদেশী অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ৪০ (চল্লিশ) লাখ মানুষকে বাস্তুহারা করা হচ্ছে।

এই সম্পর্কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর ভূমিকা এবং বিবৃতির ভূয়শী প্রশংসা করে বাংলাদেশ সরকারের নিরব ভূমিকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ভারত উপ-মহাদেশের শান্তি, নিরাপত্তায় পরিক্ষীত সংস্থা ‘সার্ক’-কে অকার্যকর করে বার্মার স্থায়ী অধিবাসী ২ লক্ষ মুসলমানদেরকে বাস্তুহারা বিপন্ন করে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়া হয়েছে।

বর্তমান সরকারের নতজানু পররাষ্ট্র নীতির কারণে আজ আসামের ৪০ লক্ষাধিক মুসলমান বিপদাপন্ন হয়ে বাস্তুহারা হওয়ার সম্ভবনা দেখা দিয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিরব ভূমিকা পালন করায় এডভোকেট রকিব গভীর উদ্বোগ প্রকাশ করেন।

তিনি বিবৃতিতে ভারতের আসাম রাজ্যে এবং অন্যান্য অঞ্চলে মুসলিম নির্যাতন বিষয়ে কালবিলম্ব না করে সার্কভুক্ত দেশ সমূহকে নিয়ে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি জোর দাবী জানান।

মিম ও করিমের পরিবারকে ২০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ