বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২ আশ্বিন ১৪৩৩ ।। ৬ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ মাকসুদ কামাল নজরদারিতে, পালানোর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর স্থানীয় নির্বাচন: ভোটকেন্দ্রের অচল সিসি ক্যামেরা সচলের নির্দেশ ইসির হাওরে হাঁস চড়াতে গিয়ে বজ্রপাতে খামারির মৃত্যু কুষ্টিয়ায় মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১ নেপালের বন্যায় সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে বালেন্দ্র শাহের কৃতজ্ঞতা  স্থানীয় সরকার শক্তিশালী করতে নরওয়ের সহযোগিতা চান এলজিআরডিমন্ত্রী

আসামের নাগরিকত্ব বঞ্চিত ৪০ লাখ মানুষের পাশে আরশাদ মাদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: আসামে নাগরিকত্বের তালিকায় বাইরে থাকা ৪০ লাখ মানুষের জীবন অনেকটাই বিপন্ন। তারা এখন সঙ্কায় আছেন কখন তাদের তাড়িয়ে দেয়া হয়। ইতোমধ্যেই বিজেপি নেতারা হুঙ্কার ছেড়েছেন দেশ না ছাড়লে গুলি করে তাড়ানো হবে।

৪০ হাজার মানুষের এমন আতঙ্কের মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছেন জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি, দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস আল্লামা সাইয়্যেদ আরশাদ মাদানি।

আল্লামা মাদানি বলেন, আসামের ন্যাশনাল রেজিস্টার (এনআরসি) খসড়ায় ৪০ লাখ মানুষের নাগরিকত্বের ব্যাপারে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করা হবে। এ ব্যাপারে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাল্লাহ।

তিনি আরো বলেন, সুপ্রিমকোর্টে লড়ার জন্য ৪০ লাখ মানুষের কাগজপত্র আনুষ্ঠানিক তদন্ত হচ্ছে। এ বিষয়ে কোর্টকে আরও যাচাই বাছাই করা উচিত বলেও মনে করেন তিনি।

উল্লেখ্য, ভারতের অাসাম রাজ্য থেকে প্রায় তিন কোটি ৩০ লক্ষ মানুষের নাগরিক তালিকায় নাম বাদ পড়েছে ৪০ লাখ মানুষের। গত ৩১ জুলাই এ তালিকা প্রকাশ পায়। এর পর থেকেই দেশ ও মাটি হারানোর আতঙ্কে রয়েছেন সেখানকার নাগরিকরা।

ইতোমধ্যেই তালিকা প্রকাশের পর বিজেপি নেতারা তাদের উচ্ছেদের জন্য আরও কঠোর হয়েছেন। তালিকা সংশোধনের জন্য এখনো সময় থাকলেও গতকাল এক বিজেপি নেতা বলেছেন, তালিকায় যাদের নাম নেই তারা বাংলাদেশি ও রোহিঙ্গা। তারা যদি স্বেচ্ছায় না যায় তাহলে গুলি করে দেশ ছাড়া করা হবে।

সূত্র: উর্দূ নিউজ

আসামের নাগরিকদের গুলি করে তাড়ানোর হুমকি

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ