শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিদেশে অর্থ পাঠাতে এনবিআরের সনদ বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশে অর্থ পাঠাতে এনবিআরের সনদ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় কর সুবিধা নিয়ে বিদেশে অর্থ পাঠানোর আগে সব ব্যাংককে জাতীয় রাজস্ব বোর্ডের ইন্টারন্যাশনাল ট্যাক্স শাখার সনদ নিতে হবে।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব ব্যাংককে এই নির্দেশনা দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে বিশ্বের ৩৩টি দেশের সাথে দ্বৈত করারোপ পরিহার চুক্তি রয়েছে।

চুক্তির মাধ্যমে উভয় দেশ সমঝোতার ভিত্তিতে করের ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে। এই সুবিধা নিয়ে বিদেশি প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি বাংলাদেশ থেকে তাদের আয় নিজ দেশে পাঠানোর সময় কম হারে উৎসে কর পরিশোধ করতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ পাঠানোর আগে চুক্তির আওতায় কী পরিমাণ কর কাটা আইনসংগত, এ বিষয়ে এনবিআর থেকে সনদ নিতে হবে।

প্রকাশ্যে চুমো এ দেশের সংস্কৃতি সমর্থন করেনা : সুব্রত চৌধুরী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ