শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ।। ৬ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১১ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাওলানা আব্দুল গনী রহ. জীবন ও স্মৃতি গ্রন্থের মোড়ক উন্মোচন সোমবার দেশে ১২ শতাংশের বেশি শিক্ষার্থী পড়ে মাদরাসায়, বেশি কওমিতে মুসলিমদের ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে মোদি সরকার: যুক্তরাষ্ট্রের সংস্থা তাবলিগ জামাত পাকিস্তানের নতুন আমির হলেন যিনি ফতুল্লায় চুলা জ্বালাতেই রান্নাঘরে আগুন, নারীসহ দগ্ধ ৪ হরমুজে আরও একটি মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান সন্ধ্যার মধ্যে ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা পাগলা মসজিদের দানবাক্সে এবার ৫১ বস্তা টাকা, চলছে গণনা মুক্তিযোদ্ধাদের সম্মান ও সহযোগিতা অব্যাহত রাখবে রাষ্ট্র : প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

নির্বাচনের আগে মেক্সিকোয় ১৩৩ রাজনীতিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোববারের জাতীয় নির্বাচনকে সামনে রেখে সহিংসতায় দেশটিতে এখন পর্যন্ত ১৩৩ জন রাজনীতিবিদ নিহত হয়েছেন।

এদের বেশিরভাগই স্থানীয় পর্যায়ের রাজনৈতিক নেতা। দেশটির পরামর্শক সংস্থা ‘ইটিলেক্ট’-এর প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি এ খবর প্রকাশ করেছে।

গত বছর সেপ্টেম্বর মাসে দেশটির নির্বাচনে অংশগ্রহণের জন্য নিবন্ধন শুরু হওয়ার পর থেকে বুধবার প্রচারণার শেষ সময় পর্যন্ত এই হত্যাকাণ্ড ঘটে। এরমধ্যে ২১ জুন মিচাওকান প্রদেশের অন্তর্বর্তীকালীন মেয়রকে হত্যা করা হয়।

ইটিলেক্ট বার্তা সংস্থা এএফপিকে জানায়, নিহতদের মধ্যে নির্বাচনে প্রার্থী ছিলেন ৪৮ জন। তাদের মধ্যে ২৮ জন প্রাথমিক নির্বাচনী প্রচারণার সময় ও অপর ২০ জন সাধারণ নির্বাচনের প্রচারণার সময় নিহত হন।

প্রতিষ্ঠানটির পরিচালক রুবেন সালাজার বলেছেন, দেশটির স্থানীয় পর্যায়ে বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। ৭১ শতাংশ হত্যাকাণ্ডের ঘটনা নির্বাচিত কর্মকর্তার ও প্রার্থীদের ওপর প্রচারণার সময় ঘটে।

মেক্সিকান রেডিও নেটওয়ার্ক ফরমুলা জানায়, এই হত্যাকাণ্ড স্থানীয় পর্যায়ের জন্য বড় ধরনের প্রশাসনিক সমস্যা হিসেবে দেখা দিয়েছে।

তিনি বলেন, নিহত রাজনীতিকদের মধ্যে মাত্র একজন কেন্দ্রীয় সিটের জন্য লড়াই করছিলেন।

রেকর্ডের বিচারে এটি দেশটিতে সবচেয়ে সহিংস নির্বাচন। গেলো বছর দেশটিতে সবমিলিয়ে ২৫ হাজার ৩৩৯ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।

সালাজার বলেন, ২০১২ সালের নির্বাচনে মাত্র নয়জন রাজনীতিক এবং একজন প্রার্থী হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন।

মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ে ২০০৬ সালে সেনা মোতায়েন করে মেক্সিকো সরকার। এরপর থেকেই সহিংস হয়ে উঠে দেশটি। এরপর দেশটিতে কমপক্ষে দুই লাখ লোক নিহত এবং আরও ৩০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।

তুর্কির কাসেম নানুতবি মাহমুদ আফেন্দির শিষ্য এরদোগান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ