শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

যুদ্ধ-নির্যাতনে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত শিশু সাত কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বলছে যুদ্ধ, অন্যান্য সহিংসতা এবং নির্যাতন বিশ্বব্যাপী বাস্তুচ্যুত হওয়া মানুষের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮৫ লাখে। যা ২০১৭ সালের তুলনায় ২৯ লাখ বেশি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এমনটা জানায় তারা। ২০১৭ সালে টানা পঞ্চমবারের মতো বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়েছে বলে বিশ্ব শরণার্থী দিবসের প্রাক্কালে এক প্রতিবেদনে জানিয়েছে সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সালের শেষ দিকে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা তার আগের বছরের তুলনায় প্রায় ৩০ লাখ বেড়ে যায়। যা এক দশক আগে বাস্তুচ্যুত হওয়া ৪ কোটি ২৭ লাখ মানুষের চেয়ে ৫০ শতাংশ বেশি।

বাস্তুচ্যুত মানুষের বর্তমান এ পরিসংখ্যান গোটা থাইল্যান্ডের জনসংখ্যার সমান।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপো গ্র্যান্ডি বলেন, ‘আমরা এক সন্ধিক্ষণে আছি, যেখানে বিশ্বব্যাপী বাস্তুচ্যুত হতে বাধ্য হওয়া মানুষদের সফল ব্যবস্থাপনার জন্য দরকার নতুন এবং আরো ব্যাপক ভিত্তিক পদক্ষেপ যাতে দেশ এবং জনসমষ্টিকে এ সমস্যা একা সামাল দিতে না হয়।’

বাস্তুচ্যুত এই মানুষদের প্রায় ৭০ শতাংশই ১০ টি দেশ থেকে এসেছে বলে জেনেভায় সাংবাদিকদের জানিয়েছেন তিনি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ