শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী নূরানী বোর্ডের সমাপনী পরীক্ষা কাল, অংশ নিচ্ছে ৬৫ হাজার শিক্ষার্থী পটিয়া মাদরাসার ৮৭তম আন্তর্জাতিক মহাসম্মেলন সম্পন্ন চরমোনাই মাহফিলে পীর সাহেবের হাতে ছাত্র আন্দোলনের বার্ষিক প্রকাশনা এআইয়ের তৈরি ভুয়া তথ্য ছড়ানো সম্পর্কে সতর্ক করলেন বায়তুল মোকাররমের খতিব বাংলাদেশ আক্রান্ত হলে হিন্দুস্তানের নিরাপত্তাও থাকবে না: মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদী  রিমান্ড শেষে কারাগারে মুফতি রুহুল আমিন হেফাজতের আপত্তিতে বন্ধ হলো তাহেরীর মাহফিল রাষ্ট্রের আগে ব্যক্তিজীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: শায়খে চরমোনাই

শাওয়ালের চাঁদ দেখা গেছে, কাল পবিত্র ঈদুল ফিতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : দেশের আকাশে শুক্রবার (১৫ জুন) হিজরি শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। সেজন্য শনিবার (১৬ জুন) সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় উদযাপন হবে পবিত্র ঈদুল ফিতর।

দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর কাঙ্ক্ষিত চাঁদের দেখা মেলায় দেশবাসী মেতেছেন ঈদের আনন্দে। পাশাপাশি টিভি-রেডিওতে বাজতে শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কালজয়ী সেই গানের সুর ‘ও মন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ...’।

এর আগে বৃহস্পতিবার (১৪ জুন) মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যায়। শুক্রবার সেসব দেশে উদযাপন করা হয় পবিত্র ঈদুল ফিতর।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশেও বেশ কয়েকটি জায়গায় শুক্রবার ঈদ উদযাপন করেছেন অনেকে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ