মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

মুসলিমদের সম্মানে ট্রাম্পের ইফতার পার্টি বুধবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : রমজানে মুসলিমদের সম্মানে ইফতারের আয়োজন করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ইফতারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গত বছর অবশ্য ট্রাম্প বলেছিলেন, বিগত প্রশাসনের প্রচলিত ইফতারের প্রথা তিনি ভাঙবেন। অর্থাৎ ইফতার পার্টির আয়োজন করবেন না তিনি।

হোয়াইট হাউসের মুখপাত্র লিন্ডসে ওয়াল্টারস জানান, আমি এটা নিশ্চিত করতে চাই যে, আগামী বুধবার প্রেসিডেন্ট ট্রাম্প এক ইফতার পার্টির আয়োজন করতে যাচ্ছেন। তবে ইফতার পার্টিতে কারা থাকবেন এবং প্রেসিডেন্ট ট্রাম্প কেন তার সিদ্ধান্ত বদলালেন, এ বিষয়ে কিছু বলেননি তিনি।

ট্রাম্পের পূর্বসূরি বারাক ওবামার ইফতার পার্টিতে উপস্থিত হয়েছিলেন জিয়াদ আহমেদ। ইয়েলের এ ছাত্রনেতা লিখেছেন,  আমরা যখন তাকে চরম ইসলামবিদ্বেষী বলে মনে করি, তখন তিনি ইফতারকে ঢাল হিসেবে ব্যবহার করার চেষ্টা করছেন।

ওয়াশিংটনে রাজনৈতিক সংস্কৃতির প্রচার-প্রসারের ক্ষেত্রে ইফতার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। বেশ আগ্রহ ও ভক্তি সহকারে বুদ্ধিজীবী, সরকারি কর্মকর্তা ও অন্যান্য প্রতিষ্ঠানগুলো মুসলিম ও অমুসলিমদের সৌজন্যে ইফতারের আয়োজন করে থাকে। অন্তত একজন কংগ্রেস সদস্য ও রিপাবলিকান ড্যান কিলডি বছরে এক দিন সারাদিন রোজা পালন করেন এবং তার সহকর্মীদের নিয়ে ইফতার করেন। এনডিটিভি।

আরও পড়ুন : সবুজ গম্বুজের ছায়ায় স্মৃতিময় ইফতার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ