বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৪ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আগস্টের ১৮ দিনে রেমিট্যান্স এলো ১৯৬ কোটি ৭০ লাখ ডলার প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্টির হার ৬৬.৩%, সরকারের সার্বিক কর্মকাণ্ডে ৫৪.৫% কলকাতায় অগ্নিকাণ্ডে বাংলাদেশিদের মৃত্যুতে খেলাফত মজলিসের শোক ‘মাদরাসা ছাত্রদের ওপর পুলিশি হামলা বিগত ফ্যাসিবাদী আচরণ স্মরণ করিয়ে দেয়’ দারুল আরকামের ছাত্রদের লাঠিচার্জের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার, তদন্ত কমিটি মরুর বুকে সত্যবাদী কিশোর ‘রহমতের ধর্মে তোমাকে স্বাগতম’—রবার্তো কার্লোসকে কাবার ইমামের অভিনন্দন ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ৬৭১ গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় নিহত ৬ টানা বৃষ্টিতে দারুল উলুম দেওবন্দের ‘বাবুজ জাহির’ ভবন ভাঙার সিদ্ধান্ত

স্ত্রীর মুখের বিষ খেয়ে স্বামীর আত্মহত্যা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : স্বামীর কাছে স্ত্রীর আবদার, হাট থেকে এনে দিতে হবে নতুন ব্লাউজ। স্বামী ব্লাউজের বায়না না মেটানোয় বিষ খেয়ে আত্মত্যার চেষ্টা করেন স্ত্রী।

কিন্তু নিজের ওপর স্ত্রীর অভিমান দেখে নিজেকেই শেষ করে দিলেন স্বামী। স্ত্রীর আচরণে ক্ষুব্ধ হয়ে অর্ধেক খাওয়া বিষের পাত্র স্ত্রীর মুখ থেকে কেড়ে নিয়ে খেয়ে ফেলেন স্বামী। ফলে মৃত্যু হয় তার। খবর জিনিউজ।

সোমবার ভারতের উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের বকদুয়ার গ্রামে এ ঘটনা ঘটেছে।

খবরে বলা হয়, প্রথমে বিষ খেয়ে আহত হওয়া স্ত্রী লতিকাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, স্ত্রীর খাওয়া বাকি বিষ নিয়ে বাইরে বেরিয়ে যান উদয়। অনেক রাত পর্যন্ত ঘরে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। প্রতিবেশীরা প্রথমে সন্দেহ করেন, ট্রেন ধরে হয়ত দিল্লি চলে গিয়েছেন উদয়। পরের দিন সকালে পাশের আমবাগানে তার মৃতদেহ উদ্ধার হয়।

আরও পড়ুন : পরকীয়ার অভিযোগে ছাত্রলীগ নেতাকে মুসল্লিদের গণধোলাই


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ