বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬ ।। ১২ চৈত্র ১৪৩২ ।। ৭ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
জামিয়া মুহিউস সুন্নাহ আজমপুর-এ নতুন শিক্ষাবর্ষের ভর্তি শুরু চট্টগ্রামে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে বাংলাদেশী প্রবাসীদের জন্য সৌদি আরবের জরুরি বার্তা ‘ঈদযাত্রায় নিরাপত্তা নিশ্চিতে সরকারের কোনো কার্যকর পদক্ষেপ ছিল না’ বাস দুর্ঘটনায় হতাহতদের প্রতি শোক ও সমবেদনা খেলাফত মজলিসের স্বাধীনতা আমাদের জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন: জমিয়ত বেফাকে সানাবিয়ার ২৭ মেধাস্থানের ২৩টিই জামিআ রাব্বানিয়ায়, সাফল্যের রহস্য কী? জামিয়াতুল উস্তায শহীদুল্লাহ ফজলুল বারী রাহি. ঢাকায় ভর্তি ৭ ও ৮ শাওয়াল ‘নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ’য় ভর্তি শুরু আগামীকাল ‘স্বাধীনতাকে অর্থবহ করার জন্য রাষ্ট্রের পদ্ধতিগত সংস্কার জরুরী’

কাজা রোজা রাখার পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি জাকারিয়া হারুন

* রমজানের এক রোজার বিনিময়ে এক রোজা রাখাই কাজা। বাদায়েউস সানায়ে ২/৯৭
* রমজানের রোজার কাজার ক্ষেত্রে দিন তারিখ নির্দিষ্ট করে রোজা রাখা জরুরি নয়। বরং যতো রোজা কাজা হয়ে গেছে, ততোগুলো রোজা কাজার নিয়তে রেখে দেওয়াই যথেষ্ট। ফতোয়া আলমগিরী ১/১৯৬

* এখনো বিগত রমজানের কাজা রোজা রাখেনি। এর মাঝেই দ্বিতীয় রমজান উপস্থিত হয়। তাহলে এখন রমজানের রোজা আগে আদায় করবে। বিগত বছরের কাজা রোজা ঈদুল ফিতরের পর রাখবে। ফতোয়া আলমগিরী ১/২০৮

* যদি কোন কারণবশত রমজানের সব রোজা বা কতক রোজা রাখতে না পারে, রমজানের পর যত শীঘ্রই সম্ভব হয় ঐ সব রোজার কাজা রাখবে। দেরী করবে না। (বেহেশতি জেওর)

* কাজা রোজার নিয়ত রাতেই করা জরুরি। সুবহে সাদিকের পরে কাজা রোজার নিয়ত করলে কাজা রোজা আদায় হবে না। এ রোজা নফল হয়ে যাবে। কাজা রোজা পুনরায় রাখতে হবে। (বেহেশতি জেওর)

* যে কয়টি রোজা ছুটে গেছে তা একাধারে বা ভিন্ন ভিন্নভাবে রাখতে পারবে। তবে একাধারে রাখা মুস্তাহাব। (বেহেশতি জেওর)

আরো পড়ুন- রমজানে রোগীদের রোজা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ