শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৬ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
রাজধানীর পরিচ্ছন্নতা দেখতে নিজেই গাড়ি চালিয়ে সড়ক পরিদর্শন প্রধানমন্ত্রীর ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩ রুপসায় ইসলামী আন্দোলনের তৃণমূল প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম ‘বন্দে মাতরম বাধ্যতামূলক করা ধর্মীয় ও সাংবিধানিক স্বাধীনতার পরিপন্থী’ মানুষ গড়ার প্রথম প্রতিষ্ঠান মসজিদ: মিসরের গ্র্যান্ড মুফতি সড়কে প্রাণ হারানো কুরআন শিক্ষা বোর্ড কর্মকর্তার জানাজা ও দাফন সম্পন্ন নোয়াখালীতে ইসলামি মহাসমাবেশ কাল, অতিথির তালিকায় রয়েছেন যাঁরা মেলায় আল-ওয়াসির আকর্ষণীয় অফার, প্রি-রেজিস্ট্রেশনেই মিলছে বিশেষ গিফট বক্স ‘জুলাইয়ের রক্তের সঙ্গে গাদ্দারি সরকারের জন্য শুভকর হবে না’

কামরান বলেলন, সম্ভব হলে গাড়িটি ছেড়ে দিয়েন; অতপর...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সোমবার বিকালে নগরীর সোবহানীঘাট মাদ্রাসায় একটি জরুরি বৈঠকে ছিলেন। মিটিং শেষ করে বের হয়ে দেখলেন মাদ্রাসা ফটকের সামনে ভিড় করেছেন ২০-৩০ জন সিএনজি অটোরিকশা চালক।

বদর উদ্দিন কামরান মাদ্রাসা থেকে বের হতেই সিএনজি অটোরিকশা চালকরা ছুটে গেলেন তার কাছে। একসাথে এতজনকে দেখে সাবেক মেয়র কামরান তাদের কাছে জানতে চাইলেন কি হয়েছে? তখন কান্নাজনিত কণ্ঠে এক চালক বলে উঠলেন- স্যার, আমার গাড়িটি পুলিশ আটক করে নিয়ে গেছে।

ড্রাইভার সেই পুলিশ কর্মকর্তার মোবাইল নাম্বার দিলেন বদর উদ্দিন কামরানকে। সাথে সাথে নিজের মোবাইল থেকেই ঐ পুলিশ কর্মকর্তাকে ফোন দেন কামরান।

ফোনালাপে ওই পুলিশ কর্মকর্তাকে তিনি অনুরোধ করে বলেন, দেখেন রোজা রমজানের দিন গরিব মানুষ হয়তো সারাদিন এই অটোরিকশা চালিয়ে সংসার চালায়। সম্ভব হলে আপনি গাড়িটি ছেড়ে দিয়েন।

এই অনুরোধ ফেলতে পারেননি ওই পুলিশ কর্মকর্তাও। সাবেক মেয়র কামরানের অনুরোধে কিছুক্ষণের মধ্যেই গাড়িটি ছেড়ে দেন তিনি।

তখন উপস্থিত সকলেই বদর উদ্দিন কামরানের এই সহযোগিতাকে স্বাগত জানান। একইসাথে তারা সাবেক মেয়রের প্রতি কৃতজ্ঞতাও জ্ঞাপন করেন।

এইচজে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ